• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
Headline
খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার

খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা।

babu / ৩৪ ০০ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে গতকাল খারবাদ বানতলা স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে সংবর্ধনা দিয়েছেন বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
‎
‎খায়রুল ইসলাম খান জনি বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের কৃতী সন্তান। তিনি ৭ নং আমিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সাবেক বটিয়াঘাটা উপজেলা বিএনপির সভাপতি এবং খুলনা-১ আসনের সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
‎
‎সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্যসচিব খন্দকার ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব বাহাদুর মুন্সী এবং ১ নম্বর জলমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আশিকুর রহমান আশিক। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন ৭ নং আমিনপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। এ সময় খাইরুল ইসলাম জনি খানকে ৭ নং আমিরপুর ইউনিয়ন বিএনপি ছাত্রদল, কৃষক দল শ্রমিক দল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
‎
‎বক্তারা খায়রুল ইসলাম খান জনির এ অর্জনে তাঁকে অভিনন্দন জানান এবং ক্রীড়াঙ্গনের উন্নয়ন, তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা ও স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা