• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Headline
কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার  কালাচের কামড়! এরপর ওঝার ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক—গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রাবণ! রুপসার ইলাইপুরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান

নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’

M.A Salam ( Babu) / ৬৯ ০০ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ ‘মেইড ইন বাংলাদেশ’ নীতির আলোকে দেশীয় প্রযুক্তির বিকাশ ও নিজস্ব সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় খুলনা শিপইয়ার্ড লিমিটেড (কেএসওয়াই) কর্তৃক পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন টাগবোট ‘টিয়াখালী-৪’ আনুষ্ঠানিকভাবে লঞ্চিং করা হয়েছে। লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার এডমিরাল মো. আব্দুল লতিফ।

‘টিয়াখালী-৪’ পায়রা বন্দর কর্তৃপক্ষের জন্য নির্মিত ৭০ টন বোলার্ড পুল ক্ষমতাসম্পন্ন ০২টি টাগবোটের দ্বিতীয়টি। Navnautic Private Limited, Singapore-এর নকশায় এবং Bureau Veritas (BV)-এর তত্ত্বাবধানে নির্মিত টাগবোটটির দৈর্ঘ্য ৩৭ মিটার, ডিসপ্লেসমেন্ট ১,১০০ টন এবং ড্রাফট ৫ মিটার। আধুনিক Z-Drive Propulsion System সংবলিত টাগবোটটি পায়রা বন্দরে জাহাজের বার্থিং, আনবার্থিং, টোয়িং ও নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যবহারের পাশাপাশি Fire Fighting, Rescue Operation, Underwater Survey ও Salvage কার্যক্রমেও ব্যবহৃত হবে।

দেশীয় প্রযুক্তি, প্রকৌশল জ্ঞান ও দক্ষ জনবলের সমন্বয়ে ‘টিয়াখালী-৪’ নির্মাণ দেশের জাহাজ নির্মাণ শিল্পে নিজস্ব সক্ষমতা ও কারিগরি উৎকর্ষের একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত। পায়রা বন্দরের সামুদ্রিক কার্যক্রমে সহায়তার পাশাপাশি টাগবোটটি দেশের সামুদ্রিক অবকাঠামো ও Blue Economy-তে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

#BangladeshNavy #Bangladesh
#Shipbuilding #navy #KSY ⚓🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা