লোকটার নাম অনিক শিকদার। তাকে আমরা চোর ভেবেছিলাম, তিনি আসলে পেশাদার কোনো চোর নন, বরং পরিস্থিতির নিষ্ঠুর শিকার!
অনিক শিকদারের বাবা ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের মানুষ। বাবার কঠিন অসুস্থতায় চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি একসময় সবকিছু হারিয়ে পুরোপুরি নিঃস্ব হয়ে পড়ে। এই মানসিক ধাক্কা আর অসহায়ত্ব থেকে অনিক একপর্যায়ে নে–শার ঘোরে জড়িয়ে পড়েন।
উজিরপুর থানা পুলিশের সহযোগিতায় ছুটে গিয়েছিল সেই ছোট্ট মেয়েটির কাছে। মিষ্টি এই মেয়েটার নাম তুবা। তুবা শুধু চেয়েছে তার বাবার জন্য একটা সৎ কর্মসংস্থানের ব্যবস্থা হোক। আর তার বাবা অনিক শিকদারও নিজের ভুল বুঝতে পেরে আলোর পথে, স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান ।