• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার  কালাচের কামড়! এরপর ওঝার ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক—গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রাবণ! রুপসার ইলাইপুরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান ২৭ বছর আত্মগোপনে থাকার পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন

M.A Salam ( Babu) / ৬৭ ০০ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:-

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কণ্ঠস্বর, চাহিদা ও অগ্রাধিকার স্থানীয় নীতি, পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তুলে ধরার লক্ষ্যে পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের কার্যালয়ে ফোরাম গঠন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রভাষক লুৎফা ইসলামকে সভাপতি এবং ইলিয়াস হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন করা হয়।ফোরামের অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি প্রভাত দেবনাথ, সহ-সাধারণ সম্পাদক ভবানী সানা, প্রচার সম্পাদক শরীফা উর্মী, সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি ঢালী এবং কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সভায় স্বাগত বক্তব্য দেন বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর শারমিন আরা লিনা।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. আব্দুল আজিজ, স্নেহেন্দু বিকাশ, লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা খাতুন, এসএম আফজাল হোসেন, এফএম নাসরীন আক্তার, আলমগীর হোসেন ও রাসেলসহ অন্যরা।সভায় জলবায়ু পরিবর্তনের কারণে স্থানীয় জনগোষ্ঠীর ওপর সৃষ্ট বিভিন্ন প্রভাব, তাদের প্রয়োজন ও অগ্রাধিকার এবং জলবায়ু সহনশীলতা তৈরিতে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগের বিষয়ে আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা