• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
Headline
ক্রসফায়ার নয়, চাই দ্রুত ও কঠোর আইন: তুরাগে বাইচের ঢেউ, উৎসবে মাতলো বছিলা — বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ* বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিনদিন পর খালে মিললো শিশুর লাশ, আটক ৫ বাগেরহাটে বিএনপি নেতাকে হত্যাচেষ্টার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অবশেষে গ্রেপ্তার তেরোখাদা আওয়ামী লীগের কথিত ‘মোল্লা বাহিনী’র প্রধান বাইকারদের অবস্থা, শখের রাইড নাকি আইনি হয়রানির গোলকধাঁধা? নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা

তুরাগে বাইচের ঢেউ, উৎসবে মাতলো বছিলা — বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐতিহ্যবাহী নৌকা বাইচ*

M.A Salam ( Babu) / ১৩ ০০ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার, খুলনা ভিশন।

১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম-বাংলার চিরচেনা ঐতিহ্য নৌকা বাইচকে ঘিরে উৎসবমুখর হয়ে উঠলো তুরাগ নদীর বছিলা পাড়।

বছিলাবাসীর উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তুরাগ নদীতে আয়োজন করা হয় বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতার।

এই বর্ণিল আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী *ববি হাজ্জাজ*। এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

বাইচকে ঘিরে দুপুর থেকেই নদীর দুই পাড়ে ভিড় করেন নানা বয়সী মানুষ। ঢোলের তালে তালে মাঝিদের বৈঠার ছন্দ আর দর্শকদের উল্লাসে পুরো এলাকা যেন এক মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, এই নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি আমাদের গ্রামীণ সংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির প্রতীক। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে এই ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, “নৌকা বাইচ বাংলার প্রাণের খেলা। এমন আয়োজন আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখে এবং মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করে।”

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা