• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ খুলনা দৌলতপুর কুলিরবাগান নামক এলাকাতে জলিল মুন্সি (৩৫), পিতাঃ- দিলু মুন্সি নামে এক ব্যক্তিকে গু/লি করে হ/ত্যা  সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’!

বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন

M.A Salam ( Babu) / ১৮ ০০ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এর উদ্যোগে ২০২৬-২৭ অর্থ বছরের ব্যবসায়িক
লক্ষ্য মাত্রা অজর্নের লক্ষ্যে বাগেরহাটের সকল শাখা ব্যবস্থাপকদের ও ঋন
কর্মকর্তাদের (ঋন) সমন্বয়ে সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট সদরের পর্যটন হোটেল সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকেরন খুলনার মহা ব্যবস্থাপক মোঃ আবু হাশেম মিয়া। বিকেবি বাগেরহাট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্যাংকের উপ-মুখ্যকর্মকর্তা প্রতিক দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ব্যাংকের খুলনা বিভাগীয় নিরিক্ষা কর্মকর্তা সুভাষ চন্দ্র সাহা, উপ-মহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মাদ মোস্তফা ফায়সাল, বাগেরহাট আঞ্চলিক নিরিক্ষা কর্মকর্তা মোঃ এনামুল হক, বাগেরহাটের মুখ্য আঞ্চলিক কার্য্যলয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ জগলুল কবীর।
সম্মেলনে প্রধান অতিথি বিগত অর্থ-বছরের ব্যবসায়িক সাফল্যের পর্যালোচনা, ২০২৬-২৭ অর্থ বছরের আমানত সংগ্রহ, কৃষি ও এসএমই ঋন বিতারন, নারী উদ্যোক্তা প্রশিক্ষন ও ঋন বিতারন এবং খেলাপী ঋন আদায়ের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জনের জন্য দিক নির্দেশনা দেন। এ সম্মেলনে বাগেরহাট অঞ্চলের সকল
শাখা ব্যবস্থাপক এবং ঋন কর্মকর্তাগন অংশ গ্রহন করেন। সম্মেলনের শুরুতে জিয়া পরিষদ বাংলাদেশ কৃষি ব্যাংক বাগেরহাট মুখ্য অঞ্চলের সভাপতি তোহা হোসেন, সাধারন সম্পাদক মোঃ বারেক আহসান, সহকারী মহাব্যবস্থাপক ও বাগেরহাট শাখা প্রধান সিরাজুল ইসলাম, পরিষদের নেতা এম রেজাউল কবির ও শেখ তাজুল ইসলাম প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা