• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

দীর্ঘ ১২ বছর পর মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

M,A Salam ( Babu ) / ৫৮ ০০ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

আইনি জটিলতা ও নানা ধরনের বাধাবিঘ্ন কাটিয়ে দীর্ঘ ১২ বছর পর কঠোর নিরাপত্তার মধ্যে উৎসব মুখর পরিবেশে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালনা কমিটি।
নির্বাচনে সভাপতি পদে এনটিভির খুলনা অফিস প্রধান আলহাজ্ব আবু তৈয়ব সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের খুলনা প্রতিনিধি এ এইচ এম শামিমুজ্জামান সাধারণ সম্পাদক এবং দৈনিক আলোকিত বাংলাদেশের প্রতিনিধি রাজু আহমেদ কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
এছাড়া দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক মাসুদুর রহমান রানা সহ-সভাপতি, দৈনিক দিনকালের খুলনা প্রতিনিধি ফকির শহিদুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের রিপোর্টার খাইরুল আলম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সদস্য পদে দৈনিক তথ্যের চিফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, ৭১ টেলিভিশন খুলনা ব্যুরো প্রধান কনক রহমান, খুলনা গেজেট পত্রিকার এস এম মাহবুবুর রহমান, দৈনিক প্রবর্তনের ডি এম রেজা সোহাগ, ও এখন টেলিভিশনের রামিম চৌধুরী নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক জন্মভূমি পত্রিকার নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন দৈনিক সময়ের খবর পত্রিকার সম্পাদক সোহাগ দেওয়ান ও দৈনিক খুলনা গেজেট পত্রিকার সহকারী সম্পাদক আনিস উদ্দিন। পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পিআইডির সহকারী তথ্য অফিসার রমজান আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা