• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়,মানুষের অধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভায়।

M.A Salam / ২৩২ ০০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৫ সেপ্টেম্বর) শহরের রেলরোড প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুম হাওলাদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আজাদ রশিদি, সহ-সভাপতি এম এ ওয়াদুদ, সাধারণ সম্পাদক তানভীর সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান, অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান বাদল, দপ্তর সম্পাদক আবুল কালাম আসাদ, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক জাহাঙ্গীর শেখ, কার্যনির্বাহী সদস্য শেখ আসাদুর রহমান, শ্যমল সাহাসহ বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় প্রেসক্লাবের সার্বিক সাংগঠনিক কার্যক্রম, পূর্ববর্তী সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়ন, তথ্যনির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতামত দেন উপস্থিত সদস্যরা। সাংবাদিকদের প্রশিক্ষণ, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম এবং গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অনিয়ম, সমস্যা ও সম্ভাবনাগুলো তুলে ধরে মানুষের অধিকার ও জনস্বার্থ রক্ষায় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠতার প্রতি অবিচল থেকে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।
প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও প্রস্তাব গ্রহণ করা হয়। একই সঙ্গে সদস্যদের মধ্যে ঐক্য, সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা বাগেরহাট উপজেলা প্রেসক্লাবকে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ, পেশাদার ও জনসম্পৃক্ত সাংবাদিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা