• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

খুলনা বিভাগে ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৩৩৪ ডেঙ্গু রোগী ভর্তি

M.A Salam ( Babu) / ২৬৪ ০০ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছরের যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ সংখ্যা। এ সময়ে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
খুলনা বিভাগীয় পরিচালকের (স্বাস্থ্য) দপ্তরের ৬ সেপ্টেম্বর ডেঙ্গু রোগীর প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭ হাজার ১৪৩ জন। এ সময়ে ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ১১২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৮৮৫ জন এবং এ পর্যন্ত ১৬৫ জন রোগীকে রেফার্ড করা হয়েছে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৩৩৪ রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন।
জেলা ও হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় নতুন করে ১৬৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১১৭ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন। এছাড়া বাগেরহাটে ১৯ জন, যশোরে ৩৭ জন, ঝিনাইদহে ১৬ জন, সাতক্ষীরায় ৯ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন, মাগুরায় ১৪ জন, কুষ্টিয়ায় ৯ জন এবং মেহেরপুরে ২ জন, নড়াইলে ৬ ও চুয়াডাঙ্গায় ৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা