• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
Headline
সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’! স্লিপার বাস বন্ধ নয়—প্রয়োজন নিরাপদ ও সুস্পষ্ট নীতিমালা ডেগ খুলতেই টাকার পাহাড়! শাহজালাল মাজারের কোটি টাকা কি পড়ে থাকবে, নাকি বাঁচাবে গরীবের প্রাণ?*

দেশের সকল স্তরের মানুষ নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করছে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী যশোর, ২০ ভাদ্র (সেপ্টেম্বর ০৪) :

M.A Salam / ৭৬ ০০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশের সকল স্তরের মানুষ নির্বিঘেœ ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করে যাচ্ছে। জন্মাষ্টমী শুধু ধর্মীয় উৎসব নয়, গভীর ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিকপূর্ণ দিন। সত্য, বিশ্বাস, প্রেম, ভালোবাসা ও শান্তি সমাজে টিকে থাকবে আশা নিয়ে। সেই আশা নিয়ে সমাজে ক্ষুদ্র ও গোষ্ঠী সার্থের উর্ধ্বে উঠে শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। এই সুযোগটি ২৪ এ গণঅভ্যুত্থান আমাদের নতুন করে এনে দিয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে যশোর টাউন হল প্রাঙ্গণে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের সতর্ক থাকতে হবে। কেউ কেউ ধর্মকে ব্যবহার করে সমাজে বিভেদ সৃষ্টি করতে চায়, অশান্তি সৃষ্টি করতে চায় ও ধর্মকে রাজনীতির গুটি হিসেবে ব্যবহার করতে চায়। তিনি বলেন, ধর্মকে পুঁজি করে কোনো বিভেদ সৃষ্টি করতে দেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পৌরসভার প্রশাসক মো: রফিকুল হাসান, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যশোর জেলা শাখার সভাপতি দীপংকর দাস রতন। অনুষ্ঠানে বক্তৃতা করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দজী মহারাজ। এসময় বাংলাদেশ হিন্দু-খ্রিস্টান-কল্যাণ ফ্রন্টসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা