• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
Headline
সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ খুলনা দৌলতপুর কুলিরবাগান নামক এলাকাতে জলিল মুন্সি (৩৫), পিতাঃ- দিলু মুন্সি নামে এক ব্যক্তিকে গু/লি করে হ/ত্যা  সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’!

ঝিনাইদহের কালীগঞ্জ থানাধীন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৭৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্প

M.A Salam / ৬৮ ০০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদকের বিরুদ্ধে *জিরো টলারেন্স* নীতিতে অনুপ্রাণিত হয়ে র‍্যাব ফোর্সেস মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ, অদ্য ২০:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন কালীগঞ্জ বাস টার্মিনাল এর ভেতর মামুন কাউন্টার এর সামনে অপেক্ষমান দুইটি বাসের মধ্য খানে পরিত্যক্ত অবস্থায় একটি সবুজ রংয়ের স্কুলব্যাগ এর ভিতরে তল্লাশি করে অবৈধ মাদকদ্রব্য ৭৫০ গ্রাম হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

২। উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত ঝিনাইদহের কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরী মূলে হস্তান্তর করা হয়েছে।

৩। স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন, কোম্পানী কমান্ডার, সিপিসি-২, ঝিনাইদহ জানান, নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা