• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

খুলনায় ৩৮৭ ইয়াবাসহ গ্রেপ্তার, আসামির বিরুদ্ধে ১০ মামলা

রাজ / ১৫০ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

খুলনায় ৩৮৭টি ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমান বিশ্বাস (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে লবণচরা থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের নিউটাউন আবাসিক এলাকার সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেএমপি পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমানের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম ও লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোশারেফ হোসেনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই শরিফুল ইসলাম।
গ্রেপ্তার হাবিবুর রহমানের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার কেয়াখালী এলাকায়। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
পুলিশের দাবি, থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় হাবিবুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় আটটি মাদক মামলা, একটি ডাকাতি মামলা ও একটি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা