• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
Headline
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি। কয়রায় ৫৭ টি পূজা মন্দিরে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে সংসদ সদস্য ফাহমিদা হক বটিয়াঘাটায় মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৩০ হাজার মিটার জাল জব্দ, মাছ বিতরণ এতিমখানায় সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা।

বটিয়াঘাটায় শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ধিত সভা শুক্রবার

M,A Salam ( Babu ) / ১৬৯ ০০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

‎বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি:

‎আসন্ন শারদীয় দুর্গোৎসব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে খুলনার বটিয়াঘাটায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত।

‎শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বটিয়াঘাটা বাজার নাটমন্দির চত্বরে এ সভার আয়োজন করা হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ,
‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্রী বিমান সাহা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক শ্রী রতন কুমার মিত্র।
‎সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অধ্যক্ষ শ্রী অজিত কুমার বিশ্বাস, জেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সদস্য সচিব শ্রী শিমুল কুমার দাস, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা শ্রী ইন্দ্রজিৎ চক্রবর্তী, শ্রী প্রবীর রায়, শ্রী সাগর সাহা, শ্রী অরবিন্দ মহলদার ও সাংবাদিক শ্রী দিলীপ কুমার বর্মন।

‎এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সহ-মহিলা সম্পাদিকা শ্রীমতি চঞ্চলা মণ্ডল, সহ-প্রচার সম্পাদক শ্রী প্রদীপ হীরা, কার্যনির্বাহী সদস্য শ্রী নিভানন রায়, শ্রী ব্রজেন্দ্র নাথ মণ্ডল ও শ্রীমতি শিউলী বাছাড়। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার উপদেষ্টা শ্রী নিরঞ্জন কুমার রায়।

‎সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার আহ্বায়ক শ্রী রামপ্রসাদ রায়। সভা সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব শ্রী বিদ্যুৎ কুমার রায়।
‎আয়োজকরা জানান, আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে সভায় আলোচনা করা হবে। বিশেষ করে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, শৃঙ্খলা রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বেচ্ছাসেবক কার্যক্রম এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সভায় উঠে আসতে পারে।

‎পাশাপাশি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন নিয়েও প্রয়োজনীয় প্রস্তুতি ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। উপজেলার বিভিন্ন এলাকার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে সভায় যথাসময়ে উপস্থিত।
‎বটিয়াঘাটা বাজার নাটমন্দির চত্বর
‎তারিখ: ২৮ আগস্ট ২০২৬, শুক্রবার
‎সময়: বিকেল ৪টা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা