• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলমা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশে যুবকের মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ধিত সভা শুক্রবার জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় ২৮ লাখ টাকার স্বর্ণালংকারসহ এক ব্যক্তি গ্রেপ্তার যশোরে Wincerex ও Eskuf সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় সরকারি সার চুরির ঘটনায় সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বটিয়াঘাটায় যাত্রাশিল্পীদের সঙ্গে বিএনপির মতবিনিময় আধুনিক সমরাস্ত্র উৎপাদন এর লক্ষ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর চুক্তি স্বাক্ষর

সারাদেশে প্রায় ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপন করা হয়েছে….পরিবেশ প্রতিমন্ত্রী

M.A Salam / ৩৬ ০০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি :

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, উপকূলের মানুষ জলবায়ু পরিবর্তনের অভিঘাতের শিকার। আমরা চেষ্টা করছি আমাদের পরিবেশটাকে বসবাস উপযোগী ও বাসযোগ্য রাখার জন্য। গাছপালা লাগালে তাপমাত্রা কমে আসবে, বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে, বিভিন্ন রোগবালাইসহ মহামারী কমিয়ে আনতে পারবো। তরুন প্রজন্ম আকৃষ্ট হচ্ছে বৃক্ষরোপণে। বর্তমানে দেশজুড়ে বৃক্ষরোপণের মহোৎসব চলছে। এক এক অঞ্চলের জন্য একেক ধরণের গাছ লাগানো হবে। এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপন করা হয়েছে। ডিসেম্বর আরো ২ কোটি গাছের চারা রোপণ করা হবে। বীজ সংগ্রহ করে সেই চারা তৈরি করা হচ্ছে। উপকূলীয় এলাকা জুড়ে ২ কোটি কেওড়া গাছ রোপণ করা হবে। তাহলে এ বছরেই আমাদের ৫ কোটির উপরে গাছ লাগানো হয়ে যাবে। বর্তমান সরকার পরিবেশ সুরক্ষায় অত্যন্ত আন্তরিক। তাই গাছ লাগানোর ক্ষেত্রে উপকূলকে বেশি প্রাধান্য দিচ্ছি। কারণ ঝড়-জ্বলোচ্ছাস থেকে উপকূলের ম্যানগ্রোভ/গাছপালা আমাদেরকে রক্ষা করে থাকে।

বুধবার বিকেলে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কোস্ট গার্ডের ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় আরো উপস্থিত ছিলেন কোস্ট গার্ড সদর দপ্তরের (ঢাকা) কর্মকর্তা ক্যাপ্টেন মোঃ মেহেদী হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোঃ মহসিন রেজা ও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম। # #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা