• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জলমা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা চুয়াডাঙ্গায় বাস টার্মিনালের পাশে যুবকের মরদেহ উদ্ধার বটিয়াঘাটায় শারদীয় দুর্গোৎসব ও জন্মাষ্টমী উপলক্ষে বর্ধিত সভা শুক্রবার জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টা সংবাদ সম্মেলন খুলনায় ২৮ লাখ টাকার স্বর্ণালংকারসহ এক ব্যক্তি গ্রেপ্তার যশোরে Wincerex ও Eskuf সিরাপসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মালয়েশিয়ায় চাকরির প্রলোভনে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, গ্রেপ্তার ১ চুয়াডাঙ্গায় সরকারি সার চুরির ঘটনায় সদর কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ বটিয়াঘাটায় যাত্রাশিল্পীদের সঙ্গে বিএনপির মতবিনিময় আধুনিক সমরাস্ত্র উৎপাদন এর লক্ষ্যে চট্টগ্রামের ভাটিয়ারিতে জলিল টেক্সটাইল মিলস্ লিঃ এর জমি বাংলাদেশ সেনাবাহিনীর নিকট হস্তান্তর চুক্তি স্বাক্ষর

সাপে কাটার পর ভুল ধারণা ও ভুল চিকিৎসা অনেক সময় সাপের কামড়ের চেয়েও বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

M,A Salam ( Babu ) / ৪৫ ০০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাসুদ রানা
সাপে কাটার পর ভুল ধারণা ও ভুল চিকিৎসা অনেক সময় সাপের কামড়ের চেয়েও বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।
এই মুরুব্বিকে সাপে কাটার পর পরিবারের লোকজন ভয় পেয়ে মনে করেছিলেন, পায়ে শক্ত করে বাঁধন দিলে বিষ শরীরে ছড়াতে পারবে না। তাই কামড়ের উপরের অংশে খুব শক্ত করে বাঁধন দেওয়া হয়। এতটাই শক্ত ছিল যে পায়ের রক্ত চলাচল প্রায় বন্ধ হওয়ার মতো অবস্থা তৈরি হয়। ফলে পায়ের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়।
পরবর্তীতে জানা যায়, কামড় দেওয়া সাপটি ছিল নির্বিষ। অর্থাৎ সাপের বিষে বড় কোনো সমস্যা হওয়ার আশঙ্কা না থাকলেও ভুলভাবে বাঁধন দেওয়ার কারণে পা নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছিল।
আলহামদুলিল্লাহ, সময়মতো চিকিৎসা পাওয়ায় শেষ পর্যন্ত মুরুব্বির জীবন ও পা দুটোই রক্ষা করা সম্ভব হয়েছে।
⚠️ সাপে কাটলে—
• রোগীকে শান্ত রাখুন ও কম নড়াচড়া করান।
• কামড়ের স্থান স্থির রাখুন।
• দ্রুত হাসপাতালে নিয়ে যান।
• দড়ি/কাপড় দিয়ে শক্ত করে বাঁধবেন না।
• কাটা, বিষ চোষা বা ঝাড়ফুঁকে সময় নষ্ট করবেন না।
সাপে কাটলে আতঙ্ক নয়—সঠিক জ্ঞান ও দ্রুত চিকিৎসাই পারে জীবন ও অঙ্গ রক্ষা করতে।
ছবি ও কেস কৃতজ্ঞতা: ডা. এজবার ভাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা