সুমন
খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমিসহ তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৬টা ৫০ মিনিটে খুলনা মহানগরীর দৌলতপুর থানার দত্তবাড়ি ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপর সরদারের ঘরে অভিযান চালানো হয়। সেখান থেকে মেহেদী হাসান মমি (২৩), জামিল হোসেন (৩০), লিটন সরদার (৩৫) ও সুজয় রায় (২৫)কে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে।