• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
Headline
নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে ১০ লক্ষ্যাধীক বনজীবীদের জীবন জীবিকা সংকটে বাগেরহাটে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

বাগেরহাটপ পুলিশের অভিযানে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মোবাইল ফোন উদ্ধার, আটক ৪

M.A Salam / ১৬৩ ০০ Time View
Update : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের ফকিরহাট থেকে আইএমইআই পরিবর্তনকৃত ৫৯ চোরাই মুঠোফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাত ৯ টা ৪০ মিনিটে রেজাউল রহমান পলাশ ও পুষ্প টেলিকম নামক মোবাইলের দোকানে অভিযান চালিয়ে ৫৯ টি আইএমইআই পরিবর্তনকৃত মোবাইল ফোন ও চারজনকে আটক করে গোয়েন্দা পুলিশ।
আটকৃতরা হলেন, ফকিরহাটের, পাগলা শ্যামনগর গ্রামের শেখ সিদ্দিকুর রহমানের ছেলে, রেজাউর রহমান পলাশ (৩৪), বাগেরহাটের আতাইকাঠির, আক্কেল আলী শেখ এট ছেলে, মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম (২৬), রূপসা থানার ৮ নং ওয়ার্ডের ঘাটভোগ গ্রামের চৈতন্য সাহার ছেলে, চন্দন সাহা (৩০) ও ভট্ট বালিয়াঘাটার মো: জাহাঙ্গীর খান এর ছেলে মো: হুছাইন খান।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার এসব তথ্য জানান।
তিনি বলেন, প্রতিটি মুঠোফোনের একটি ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি(আইএমইআই) নাম্বার থাকে। যে নাম্বার দিয়ে ওই মুঠোফোন শনাক্ত করা হয়। কিন্তু এই চোর চক্রের সদস্যরা সেসব নাম্বার পরিবর্তন করে ফেলে। মুঠোফোন উদ্ধারের সময় চোর চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এদের সাথে জড়িত আরও ৩ জন পালিয়ে যায়। আটক ও পলাতক সবার বিরুদ্ধে মামলা হয়েছে। তাদেরকে গ্রেপ্তারে অভিযান চলছে। প্রকৃত মালিকদের কাছে মুঠোফোন ফিরিয়ে দিতে প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা