• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
Headline
খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ!

রূপসায় চাঞ্চল্যকর হত্যা মামলার মূলহোতা হৃদয় গ্রেপ্তার

আল আমিন শিকদার / ৬৬ ০০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

খুলনার রূপসা উপজেলার চাঞ্চল্যকর জয়নুল ঢালী ওরফে জয় ঢালী হত্যা মামলার মূলহোতা রফিকুল ইসলাম হৃদয় ওরফে রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার সাত দিনের মধ্যে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (২২ আগস্ট) বিকেলে র‍্যাব-৮ সদর কোম্পানি, বরিশাল ও র‍্যাব-১ সদর কোম্পানি, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম হৃদয় (৩০) রূপসা উপজেলার দুর্জনীমহল গ্রামের এনতাজ আলীর ছেলে।
র‍্যাব জানায়, মামলার এজাহার অনুযায়ী প্রেম করে বিয়ে করার কারণে জয়নুল ঢালীর সঙ্গে তার শ্বশুরবাড়ির লোকজনের সম্পর্কের অবনতি হয়। বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হতো। গত ১৫ আগস্ট রাত ৮টা ১৫ মিনিটের দিকে কাজে যাওয়ার পথে রূপসা থানার ১ নম্বর আইচগাতী ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের শহীদের মোড়ে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে রফিকুল ইসলাম হৃদয়সহ কয়েকজন তার ওপর হামলা চালায়।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা ধারালো চাপাতি দিয়ে জয়নুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে। পরে ১৬ আগস্ট নিহতের মা রূপসা থানায় হত্যা মামলা করেন।
র‍্যাব আরও জানায়, মামলা হওয়ার পর অভিযুক্ত রফিকুল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। পরে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব। রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম হৃদয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা