• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
Headline
বনরক্ষীদের দেখে ভাতের থালা ফেলে শিকারীদের দৌড় সুন্দরবনে হরিণ শিকারের বড় আয়োজন নস্যাত বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে ৮ জেলে আটক, নৌকাসহ ৬০ কেজি কাঁকড়া জব্দ খুলনায় ৫০ গজের মধ্যে দুইজনকে গুলি, নিহত ২; কুপিয়ে আহত ৩ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন

বনরক্ষীদের দেখে ভাতের থালা ফেলে শিকারীদের দৌড় সুন্দরবনে হরিণ শিকারের বড় আয়োজন নস্যাত

M.A Salam / ৭ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধি ঃ

সুন্দরবনে ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কচিখালী বণ্যপ্রাণী অভয়ারণ্যের গভীরে হরিণ শিকারের মালাফাঁদ পেতে ভাত খেতে বসেছিলো পাচজন চোরা শিকারী। আকষ্মিক বনরক্ষীদের দেখতে পেয়ে তারা ভাতের থালা ফেলে শিকারীরা দৌড়ে বনের মধ্যে পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে বনরক্ষীরা উদ্ধার করেছে হরিণ ১২০০ ফুট মালা ফাঁদ, বরফ ভর্তি একটি ককসীটসহ বিভিন্ন সরঞ্জাম। বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যার কিছু আগে এ ঘটনায় সুন্দরবনে হরিণ শিকারের বড় আয়োজন নস্যাত করেছে বন বিভাগ।
বন বিভাগ জানায়, সুন্দরবন শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে সুন্দরবনের ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কচিখালী বণ্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের বনরক্ষীরা বুধবার (১৯ আগষ্ট) বিকেলে পায়ে হেটে দরজার খাল ও বাহির সুখপাড়ার মধ্যবর্তী গভীরে টহল দিতে শুরু করে। সন্ধ্যার কিছু আগে তারা বনের মধ্যে শিকারীদের পেতে রাখা হরিণ শিকারের মালা ফাঁদ দেখতে পায়। বনরক্ষীরা এগিয়ে গিয়ে বনের মধ্যে তল্লাশী শুরু করে। এ সময় বনের মধ্যে সুন্দরী গাছের আড়ালে ভাত খাওয়ারত অবস্থায় আকষ্মিক ভাবে বনরক্ষীদের দেখতে পেয়ে পাচজন অজ্ঞাত পরিচয়ের চোরা শিকারীরা ভাতের থালা ফেলে দৌড়ে সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরে বনরক্ষীরা ঘটনাস্থল থেকে শিকারীদের পেতে রাখা ১২০০ ফুট মালা ফাঁদ, দুইটি ধারালো চাকু, একটি দা, একটি ককসীট ভরা বরফ, ছয় কেজি পলিথিন, হাত করাত একটি, সিদ্ধ করা আলুসহ হাড়ি ভরা রান্না করা ভাত ও ১০ কেজি চাউল এবং টংঘর বানানোর সামগ্রী জব্দ করেন।
পূর্ব সুন্দরবনের কচিখালী বণ্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার দিলীপ মজুমদার জানান, ভাত খাওয়া অবস্থায় বনরক্ষীদের দেখতে পেয়ে শিকারীরা ভাতের থালা ফেলে ভো দৌড় দেয়। অবস্থা দৃষ্টে এসব চোরা শিকারী বড় ধরনের শিকার পরিকল্পনা নিয়ে সুন্দরবনে এসেছিলো বলে ধারনা করা হচ্ছে। বিপুল পরিমান হরিণ শিকারে মালা ফাঁদ উদ্ধার হওয়ায় শিকারীদের একটি অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া হয়েছে। উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে উদ্ধার করা হরিণ ধরার মালা ফাঁদ আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে। এঘটনার পর ওয়ার্ল্ড হ্যারিটেজ সাইড কচিখালী বণ্যপ্রাণী অভয়ারণ্য জুড়ে পায়ে হেটে টহল আরো জোরদার কারা হয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা। ##

ছবির ক্যাপশন : সুন্দরবনের কচিখালীতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মালা ফাঁদ।

২০. ০৮. ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা