• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
Headline
নবীনগরে তিতাস নদী ভরাট, ফরিদ মিয়াকে ২ লাখ টাকা ও ১৫ দিনের আল্টিমেটাম । শিরোনাম: পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পর পেনড্রাইভ-ল্যাপটপ ইস্যু: নতুন করে প্রশ্নের মুখে পুরনো প্রোপাগান্ডা* চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার রাষ্ট্র অচলকারীদের ক্ষমা: এটা কি ক্ষমা নাকি পুরস্কার? ব্যাটারিচালিত অটোরিকশায় আসছে নতুন নীতিমালা: কিউআর কোড ও নির্দিষ্ট রুটে চলবে ইজিবাইক দুই মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন ছাত্রদল নেতা শহিদুল ইসলাম রামপালের শিশু জোবায়েরের চিকিৎসায় মানবিক সাহায্যের আবেদন বাগেরহাটে একই পরিবারের তিনজনকে হত্যা: রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ র‌্যাব ও সেনাবাহিনীর কর্নেল পরিচয়ে প্রতারণা এবং এক স্কুল ছাত্রত্রীকে ধর্ষণ, খুলনার পারভেজ মোংলায় গ্রেপ্তার “রুচির দুর্ভিক্ষ” নাকি “তৈলাক্ত বাঁশের রিলে রেস”? তারেক রহমানের নেতৃত্বে বিএনপির পদায়ন নিয়ে আলোচনা-সমালোচনা

বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত

M.A Salam / ৭২ ০০ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) ইউনিয়ন পরিষদের হলরুমে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট এবং উদয়ন বাংলাদেশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহযোগী সংস্থা হিসেবে এম্বাসি অব সুইজারল্যান্ড, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের প্রশাসক,মো: জাহিদুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ইউনিয়ন পরিষদ ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের ইউপি প্রশাসনিক কর্মকর্তা শেখ আলতাফ হোসেন, সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, নারী নেত্রী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য সকিনা বেগম ও রাসেল,বাগেরহাট জেলা মৎস্যজীবী দলের সাধারন সম্পাদক, শেখ হারুনুর রশিদ মোঃ হাসান শেখ, সাংবাদিক এসএম নুর ইসলাম, ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনূর বেগম সাধারণ সম্পাদক শেখ জিয়াউর রহমান, নাজমা বেগম, সাবিনা খাতুন। সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। প্রস্তাবনার মধ্যে দলিত, বিধবা, স্বামী পরিত্যক্তা, তালাকপ্রাপ্ত ও প্রতিবন্ধী জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অগ্রাধিকার দেওয়া, বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সংশ্লিষ্ট কমিটির কার্যক্রম জোরদার করতে বাজেট বরাদ্দ রাখা এবং ধূমপান ও তামাক নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক ক্যাম্পেইনের জন্য পৃথক বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়। ষাটগম্বুজ ইউনিয়ন নাগরিক কমিটির সভাপতি কোহিনুর বেগম বলেন, জনগণের মতামত ও অংশগ্রহণের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন করা হলে ইউনিয়নের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনসম্পৃক্ততা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় আরও বক্তব্য দেন বাগেরহাট উপজেলা নাগরিক কমিটির সদস্য ও বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক করতে আগামী অর্থবছরের বাজেটে পিছিয়ে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর চাহিদাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা