• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
Headline
দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বসতঘর, রান্নাঘর, মসজিদ ও আশ্রয়ণ প্রকল্পের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কাদাপানির মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। জোয়ারের সময় অনেক পরিবার ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে। বন বিভাগের নিবিড় পর্যবেক্ষনে প্রাণ ফিরে পেয়েছে সুন্দরবনের জীববৈচিত্রে! কমেছে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা সহ নানান অপরাধ!বন অপরাধীদের দৌরাত্ম্য অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা

M,A Salam / ৫২ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা আজ বুধবার বিকেলে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
সভায় বৃহস্পতিবার থেকে যে সকল ওয়ার্ডে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে সেই সকল ওয়ার্ডকে ৩টি জোনে ভাগ করে ক্রাশ প্রোগ্রাম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। ১, ২, ৩, ৫, ১০, ১২, ১৫ ও ১৬নং ওয়ার্ড জোন ‘এ’; ১৭, ১৮, ১৯, ২০, ২৪, ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড জোন ‘বি’ এবং ২১, ২২, ২৩, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডকে জোন ‘সি’ হিসেবে বিভক্ত কর হয়েছে। ক্রাশ প্রোগ্রাম তদারকির জন্য জোন ‘এ’ তে সচিব, জোন ‘বি’ তে প্রধান প্রকৌশলী এবং জোন ‘সি’-তে প্রধান রাজস্ব কর্মকর্তা’কে প্রধান করে ৩টি কমিটি গঠন করা হয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ক্রাশ প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
কেসিসি প্রশাসক বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর ৩০নং ওয়ার্ডের খুলনা সরকারি সুন্দরবন আদর্শ কলেজের সম্মুখে এবং সকাল সাড়ে ৯টায় ২৮নং ওয়ার্ড অফিসের সম্মুখে উপস্থিত থেকে ক্রাশ প্রোগ্রামের উদ্বোধন করবেন।
এছাড়া সভায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ, মাইকিং-এর মাধ্যমে প্রচার, প্রতিদিন সকালে ও বিকেলে মশক নিয়ন্ত্রণ ঔষধ স্প্রে ও ফগিং করা, ডেঙ্গুতে আক্রান্ত এলাকা চিহ্নিত করা, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নিজ নিজ ওয়ার্ড এলাকার মশার প্রজনন স্থান চিহ্নিত ও ধ্বংসে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা, সকল ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, পুরোহিত ও ফাদারদের মাধ্যমে প্রচার প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
কোন বাড়ি/স্থাপনার সীমানার মধ্যে মশার প্রজনন স্থান/লার্ভা পাওয়া গেলে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট-এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র ক্রাশ প্রোগ্রাম পরিচালনার পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনাসহ বিদ্যমান ঝোপঝাড়, জলাভূমি নিজ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন করা এবং বাড়ি/স্থাপনার মধ্যে টায়ার, কৌটা, ডিমের খোসা, ডাবের খোল, ফুলের টব, বেসিনের নিচে, ফ্রিজের পাশে, এসির পাশে, সানসেটে পানি জমে আছে কিনা সেদিকে লক্ষ্য রাখার জন্য সভায় নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়। কারো শরীরে জ¦র অনুভূত হলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ গ্রহণ অথবা প্রয়োজনে কেসিসি’র প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়।
এছাড়া বিভিন্ন হাসপাতাল ও কিনিকসমূহের অভ্যন্তরীণ পরিবেশ নিজ উদ্যোগে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসায় সরকারি গাইড লাইন অনুসরণের জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: আনিসুর রহমান, প্রধান পরিকল্পনা কর্মকর্তা আবির উল জব্বার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মউল ইসলাম. বাজেট কাম একাউন্টস অফিসার মো: মনিরুজ্জামান, এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, শেখ মো: মাসুদ করিম সহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, শাখা প্রধান ও কঞ্জারভেন্সী বিভাগের ওয়ার্ড সুপারভাইজারগণ সভায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা