১১ আগস্ট মধ্য রাতে শ্রীরামপুরে ইটভাটায় যুবদল নেতা ফরহাদ হোসেনের ছোট ভাই ফখরুল শেখকে (৩২) গু-লি করে হ-ত্যা।
রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মমিন উদ্দিন’র ছেলে ফখরুল শেখ (৩২) কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার মধ্যরাতে এলাকার মেসার্স রূপসা ব্রিক্স নামের ইটভাটায় ঢুকে মাথায় দুটি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসী উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।