• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার  কালাচের কামড়! এরপর ওঝার ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক—গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রাবণ! রুপসার ইলাইপুরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান ২৭ বছর আত্মগোপনে থাকার পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য

M.A Salam / ২৩৭ ০০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

২০২৬ সালের দাখিল পরীক্ষায় ফুলতলা কেন্দ্রের ফলাফলে অসাধারণ সাফল্য অর্জন করেছে দৌলতপুর আলিম মাদ্রাসা। প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ মাদ্রাসা থেকে মোট ৪০ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে সাধারণ বিভাগ থেকে একজন ও বিজ্ঞান বিভাগ থেকে একজন মোট দুই জন এ প্লাস পেয়েছে।ফলে মাদ্রাসাটির পাসের হার দাঁড়িয়েছে ৮৫ শতাংশ।

ফুলতলা কেন্দ্রের আওতাধীন বিভিন্ন মাদ্রাসার ফলাফলের মধ্যে পাসের হারের দিক থেকে দৌলতপুর আলিম মাদ্রাসা দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।

মাদ্রাসার শিক্ষকরা জানান, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

দৌলতপুর আলিম মাদ্রাসার এ সাফল্য প্রতিষ্ঠানটির সুনাম আরও বৃদ্ধি করেছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা এ অর্জনের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করে ভবিষ্যতে আরও ভালো ফলাফলের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দৌলতপুর আলিম মাদ্রাসার এই গৌরবময় অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাদ্রাসার সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান শরীফ, বিশিষ্ট শিল্পপতি ও সমাজ সেবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা