• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

দৌলতপুর আলিম মাদ্রাসায় অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

M,A Salam / ১৪১ ০০ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোঃ মিজানুর রহমান স্টাফ রিপোর্টার

খুলনার দৌলতপুর উপজেলার দৌলতপুর আলিম মাদ্রাসায় বুধবার (৬ আগস্ট ২০২৬) অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মাদ্রাসার সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মো. ইয়াহ ইয়া মৌলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মো. ফজলুর রহমান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. রহুল আমিন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। প্রধান অতিথি তার বক্তব্য বলেন শিক্ষক, ছাত্র-ছাত্রী সকলে মিলে লেখাপড়ার মান উন্নয়ন করলে অত্র মাদ্রাসা টি ফাজিল পর্যন্ত অধ্যায়নের উপযোগী ও এই মাদ্রাসাটিকে খুলনা জেলার ভিতরে শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিণত করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাওলানা মোঃ মিজানুর রহমান, মোড়ল জাহিদুর রহমান ও মাওলানা মুফতি সেলিম রেজা বলেন, শিক্ষার্থীদের কেবল ভালো ফলাফল অর্জন করাই নয়, বরং নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী মূল্যবোধে গড়ে তোলাই শিক্ষার মূল উদ্দেশ্য। এ লক্ষ্য অর্জনে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় অর্ধবার্ষিক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং যাদের ফলাফল প্রত্যাশানুযায়ী হয়নি, তাদের আরও মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে ভালো ফল অর্জনের জন্য উৎসাহিত করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আবুল হোসেন, মাওলানা কবির হোসাইন, মাওলানা জাহাঙ্গীর হোসাইন, মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক সেলিম হোসেন, মোড়ল জাহিদুর রহমান, শিমুল হোসেন আব্দুল আলিম, মরিয়ম খানম, উম্মে কুলসুম লিপি হাজেরা পারভিন, ফাহমিদা, রোজিনা খাতুন ,শারমিন আক্তার মিলি, শাহজাহান, আব্দুল্লাহ মিঠু, কামরুল ও কামাল হোসেন প্রমুখ,
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত উপস্থিতি, নৈতিক শিক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা