খুলনায় বিদেশী পিস্তল ও গুলি সহ এক সন্ত্রাসীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
সন্ত্রাসী শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) ও খুলনা সদর থানা পুলিশ। মহানগরীর মোতলেবের মোড় এলাকায় আব্দুল হক হাওলাদারকে গুলিবর্ষণের ঘটনার তদন্তে তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় কেএমপি ডিবি কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।