• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
Headline
গজারিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল শিশুর ১৯ বছর পর নির্বাচন, মোংলা বন্দর বণিক সমিতির ভোটার তালিকা নিয়ে লিখিত অভিযোগ খুলনায় এক পুরুষ কে, এক নারী শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে যশোর শহরের চাঁচড়া এলাকায় অবস্থিত শ্রীশ্রীদশমহাবিদ্যা ইসকন মন্দিরের অধ্যক্ষ অপার গোবিন্দ দাসের অপমান ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে শিপ্রা ঘোষ (১৭) নামে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের দীর্ঘ ৮ দিন পর উৎপাদনে ফিরল বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট।প্রথম দিনেই ইউনিট থেকে ৩৬৮ দশমিক ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়েছে। বাগেরহাটের মোড়েলগঞ্জে জিপিএফের প্রায় ১০ কোটি টাকা জালিয়াতি, ৪ হিসাবরক্ষণ কর্মকর্তাসহ সাময়িক বরখাস্ত ৬ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে খুলনা জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু!

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সাধারণ সভা ও ৬০ সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ

M.A Salam / ১৫৭ ০০ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

গত ১ আগস্ট: শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে

Free Press Unlimited  এর অর্থায়নে  বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি (BJPC) এর সার্বিক সহযোগিতায় খুলনা বিভাগের প্রায় ৬০ জন সাংবাদিকের মধ্যে নিরাপত্তা সরঞ্জাম বিতরণ করেছে।উল্লেখ্য যে,  ফ্রী প্রেস  unlimited ও ইউরোপে ইউনিয়নের সহযোগিতায় বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি গঠন গঠিত হয়েছিল।

শনিবার খুলনার অরণ্য ইকো গার্ডেনে সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বুলেটপ্রুফ জ্যাকেট, সেফটি হেলমেট, সেফটিইয়ার মাক্সসহ বিভিন্ন ধরনের নিরাপত্তা সরঞ্জাম সংগঠনের নির্বাচিত স্থায়ী সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। এতে খুলনা বিভাগের ১০ জেলার পাশাপাশি পাবনা, গাইবান্ধাসহ দেশের বিভিন্ন জেলার সাংবাদিকেরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তারা এই সহযোগিতার জন্য বিশেষ করে ফ্রী প্রেস আনলিমিটেড এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকদের সুরক্ষা ও সক্ষমতা বৃদ্ধিতে এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এবং পরে সাধারণ সভায় আগামী পাঁচ বছরের জন্য পুনরায় সভাপতি কৌশিক দে এবং সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির কে নির্বাচিত করা হয়
বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি ও কালের কণ্ঠ–এর প্রতিবেদক কৌশিক দের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আনিছুর রহমান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সারোয়ার, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনা অঞ্চল–এর সম্পাদক মিজানুর রহমান মিল্টন, মাছরাঙা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান আবু হেনা মোস্তাফা জামান, ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি মোঃ হেদায়েত হোসেন মোল্লা, হিমালয় খুলনা ব্যুরো প্রধান, উষার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক মো. রবিউল ইসলাম মঞ্জু এবং সিএমকেএসের নির্বাহী সদস্য আবুল হোসেন।

বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বাগেরহাট জেলার সভাপতি দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি শেখ আবু সাঈদ শুনু। সাধারণ সম্পাদক গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি সোহেল রানা বাবু। মাগুরা জেলার বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির সভাপতি স্টার নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ ইউনুছ আলী,

সাধারণ সম্পাদক: মোঃ আলী আশরাফ, বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির মেহেরপুর জেলার সভাপতি বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাহবুবুল হক পোলেন। সংগঠনের সাধারণ সম্পাদক সম্পাদক :রাশেদ খানসহ খুলনা বিভাগের bjpc এর ২ শতাধিক স্থায়ী সদস্যদের নিয়ে খুলনা বিভাগের সাধারণ সভা ও নিরাপত্তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ ছাড়া বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বাগেরহাট, মাগুরা ও মেহেরপুর, নড়াইল, মংলা, যশোর,ঝিনাইদা সব বিভিন্ন জেলার সংগঠনের স্থায়ী সদস্য নেতারাও উপস্থিত ছিলেন। নিরাপত্তা সরঞ্জাম বিতরণের পাশাপাশি সংগঠনের খুলনা বিভাগের দুই শতাধিক স্থায়ী সদস্যকে নিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা