• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন বাগেরহাটের আলোচিত ” আইনজীবী হত্যা মামলার আসামি গ্রেফতার “ খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম খুলনা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন এর পরিচালক হৃদয় চৌধুরীর আমন্ত্রণে পথশিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরীর অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। লবনচোরা থানার বিশেষ অভিযানে হরিণটানা জব্বার সড়কের মাথা থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ডিআইজি খুলনা রেঞ্জ; খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম ৩৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার বটিয়াঘাটায় সুর খালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ, আতঙ্কে পরিবার। টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬

বটিয়াঘাটায় সুর খালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ, আতঙ্কে পরিবার।

M,A Salam / ২৪ ০০ Time View
Update : রবিবার, ২৬ জুলাই, ২০২৬


‎বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার গাওঘরা (চান্দারডাঙ্গা) এলাকায় গভীর রাতে ঘুমন্ত এক যুবককে হাত-পা ও মুখ বেঁধে বস্তাবন্দি করে রেখে যাওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার নিরাপত্তাহীনতার কথা জানিয়ে বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গাওঘরা (চান্দারডাঙ্গা) গ্রামের বাসিন্দা ও ব্যবসায়ী শাহজাহান শেখের পরিবারে এ ঘটনা ঘটে। তিনি অভিযোগে উল্লেখ করেন, প্রায় ৮-১০ দিন আগে তার বাড়ি থেকে আনুমানিক ২০ হাজার টাকা মূল্যের একটি বৈদ্যুতিক যন্ত্র (স্থানীয় ভাষায় ‘ভাইরাস’ নামে পরিচিত) চুরি হয়ে যায়। এরপর তিনি এলাকায় জানিয়েছিলেন, ভবিষ্যতে চুরি ঠেকাতে ওই যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখবেন যাতে কেউ সেটি স্পর্শ করতে না পারে।

‎অভিযোগে আরও বলা হয়, রোববার (২৬ জুলাই) ভোররাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে তার ছোট ছেলে ইমরান শেখ (১৮)-এর ক্ষীণ শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান, বাড়ির উঠানে ইমরান শেখকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় একটি বস্তার ভেতরে ফেলে রাখা হয়েছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

‎উদ্ধারের পর ইমরান শেখ জানান, রাতের অন্ধকারে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি তাকে ঘুমন্ত অবস্থায় বেঁধে বস্তার মধ্যে ভরে ফেলে। তার মুখ সাদা রঙের ওড়না দিয়ে এবং হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল। এতে তিনি চিৎকার করারও সুযোগ পাননি। পরিবারের সদস্যদের ধারণা, তাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা যুবককে উঠানেই ফেলে পালিয়ে যায়।

‎ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন। ভুক্তভোগী পরিবার আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের কারণে যে কোনো সময় তাদের ছেলে ও পরিবারের অন্য সদস্যদের প্রাণনাশ বা গুরুতর ক্ষতির আশঙ্কা রয়েছে।

‎এ বিষয়ে শাহজাহান শেখ বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

‎এ ব্যাপারে বটিয়াঘাটা থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা