• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
Headline
চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ সেই ‘চোর’ বাবা আসলে চোর নন, পরিস্থিতির শিকার  কালাচের কামড়! এরপর ওঝার ৩–৪ ঘণ্টা ঝাড়ফুঁক—গুরুতর অবস্থায় হাসপাতালে শ্রাবণ! রুপসার ইলাইপুরে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার পাইকগাছার গড়ইখালী আলমশাহী ইনিস্টিউটের নব গঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা প্রদান ২৭ বছর আত্মগোপনে থাকার পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার

নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ফারুক খাঁন

M.A Salam / ২২১ ০০ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন।

মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁনের হাতে আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এর বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।

আন্তর্জাতিক অঙ্গনে এ স্বীকৃতি অর্জনের পর গত শুক্রবার (১৭ জুলাই২০২৬) রাত ৮টার সময় শ্রীমঙ্গল পৌরসভার সেমিনার হলরুমে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আবু হানিফ-এর সভাপতিত্বে এবং আইনবিষয়ক সম্পাদক শাহেদ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ধর্মবিষয়ক সম্পাদক এম. এ. আবেদ শাহ আল মোজাহিদী।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. আনিসুল ইসলাম আশরাফী, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য সচিব মো. রুবেল আহমেদ এবং মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম সবুজ। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, প্রশাসনিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ১১ জুলাই ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলন–২০২৬-এ মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার এবং জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত হন।
একই আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুয়েল খাঁন আশরাফুল-কেও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া সম্মেলনে অংশগ্রহণকারী সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১০ জন কর্মীকে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্বে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মো. ফারুক খাঁন এবং উপস্থিত অতিথিবৃন্দ আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণকারী ওই ১০ জন কর্মীর হাতে কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিতকরণ এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠায় মো. ফারুক খাঁনের অবদান প্রশংসনীয়। আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এ স্বীকৃতি শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার জন্য গৌরবের বিষয়। ভবিষ্যতেও মানবাধিকার, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর নেতৃত্বে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মী, সুধীজন, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার রক্ষা, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা