• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Headline
সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ খুলনা দৌলতপুর কুলিরবাগান নামক এলাকাতে জলিল মুন্সি (৩৫), পিতাঃ- দিলু মুন্সি নামে এক ব্যক্তিকে গু/লি করে হ/ত্যা  সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’!

সাধারণ মানুষের পকেট কাটছে লবণ সিন্ডিকেট

M.A Salam / ১৬০ ০০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
Oplus_131072

আমাদের কক্সবাজার ও চট্টগ্রামের প্রায় ৪২ হাজার প্রান্তিক চাষি মাথার ঘাম পায়ে ফেলে দেশের লবণের চাহিদা মেটান। কিন্তু আজ তারা চরম লোকসানের মুখে। ১ মণ লবণ উৎপাদনে চাষির খরচ হয় ৩০০ থেকে ৩৫০ টাকা। অথচ সিন্ডিকেটের কারসাজিতে তারা সেই লবণ বেচতে বাধ্য হচ্ছেন মাত্র ১৮০-২৪০ টাকায়!

কীভাবে চলছে এই হরিলুট?
✅ আমদানির ফাঁদ: দেশে উদ্বৃত্ত লবণ থাকার পরও একটি অসাধু সিন্ডিকেট চামড়া বা টেক্সটাইল শিল্পের কাঁচামালের (সোডিয়াম সালফেট) নাম করে ভারত থেকে নিম্নমানের লবণ আনছে। বন্ড সুবিধার অপব্যবহার করে এই শিল্প লবণই তারা খাবার লবণ হিসেবে বাজারে ছেড়ে দিচ্ছে!
✅ ডলার পাচার: এই অপ্রয়োজনীয় লবণের পেছনে প্রতি বছর ভারত ও অন্যান্য দেশে চলে যাচ্ছে প্রায় ১২০ থেকে ১৮০ কোটি টাকা!
✅ স্বাস্থ্যঝুঁকি: শিল্পের জন্য আনা এই রাসায়নিক মিশ্রিত লবণ খেয়ে সাধারণ মানুষের কিডনি ও লিভার মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

অথচ আমাদের সম্ভাবনা কতটা বিশাল?
আমরা যদি আধুনিক ভ্যাকুয়াম ইভাপোরেশন ও মেকানিক্যাল প্রযুক্তি ব্যবহার করি, তবে উপকূলের জমিতেই বছরে ৩৫-৪০ লাখ টন লবণ উৎপাদন সম্ভব। আমাদের চাহিদা মিটিয়ে আমরাই ভারত, নেপাল ও মধ্যপ্রাচ্যে বছরে ১০-১৫ লাখ টন লবণ রপ্তানি করতে পারবো!

তবে আশার কথা হলো, কাস্টমস কর্তৃপক্ষ সম্প্রতি কঠোর হয়ে চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পরীক্ষা ছাড়া লবণের চালান খালাস স্থগিত করেছে। পাশাপাশি চাষিদের জন্য মাত্র ৫% সুদে বিশেষ ঋণ চালু করেছে বিসিক।

শিল্পের আড়ালে খাবার লবণ এনে যারা জনস্বাস্থ্যের ক্ষতি করছে এবং চাষিদের পেটে লাথি মারছে, তাদের কি লাইসেন্স আজীবনের জন্য বাতিল করা উচ ত নয়?


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা