• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ খুলনা দৌলতপুর কুলিরবাগান নামক এলাকাতে জলিল মুন্সি (৩৫), পিতাঃ- দিলু মুন্সি নামে এক ব্যক্তিকে গু/লি করে হ/ত্যা  সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’!

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিত ও উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত

M,A Salam / ১৭৯ ০০ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মো: হাছিব সরদার, মোংলা প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান রক্ষা এবং টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাওয়া সংগঠন ‘ক্লাইমেট অ্যাকশন ফোরাম’-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) মোংলা প্রজেক্ট অফিসে এই ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। ক্লাইমেট অ্যাকশন ফোরামের আয়োজনে এবং LEDARS-এর সহযোগিতায় সভাটি সম্পন্ন হয়।

সভায় সংগঠনের বিগত তিন মাসের কার্যক্রমের পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, সুপেয় পানির সংকট নিরসন এবং কার্যকর দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে লবণাক্ততা বৃদ্ধি ও জীবিকা হারানোর মতো সমস্যাগুলোর স্থায়ী সমাধানে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব উদ্যোগ এবং সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত হয়।

বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ সুপেয় পানির সংকট নিরসনে দুর্গম এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং (বৃষ্টির পানি সংরক্ষণ) সিস্টেম স্থাপন ও বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা নিয়ে কাজের পরিধি বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হয়।

প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় যুবসমাজ ও স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত কমিটির কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ক্লাইমেট অ্যাকশন ফোরাম ও LEDARS-এর বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন রোধে বৈশ্বিক উদ্যোগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে এ ধরনের সুসংগঠিত পদক্ষেপ উপকূলীয় জনপদের মানুষের জীবনযাত্রাকে সহজ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই সমন্বয় সভার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা