• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
Headline
তেতুলতলা বটিয়াঘাটা এক ব্যক্তি লাশ পাওয়া গেছে সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ও কপিলমুনি ইউনিয়নকে শিশু শ্রম, বিদ্যালয় থেকে ঝরে পড়া এবং বাল্যবিবাহমুক্ত করতে গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। মুসলিম লামিন ইয়ামাল বর্তমানে বিশ্বের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলারদের একজন নেপালের সাবেক প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক সম্মাননা পেলেন ফারুক খাঁন নির্জনা হত্যা মামলার প্রধান আসামি আকাশকে গ্রেফতার করেছে RAB-6 গল্লামারি বাজার এলাকা থেকে জাল টাকা সহ এক ব্যক্তিকে আটক করেছে লবনচরা থানা পুলিশ বটিয়াঘাটায় ঘেরের টাকা নিয়ে বিরোধ এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, সাধারণ মানুষের পকেট কাটছে লবণ সিন্ডিকেট জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিত ও উপকূলীয় অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান রক্ষায় মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত

সবুজ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে কেএমপি’র বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনঃ

M,A Salam / ২৭ ০০ Time View
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

১৪ জুলাই ২০২৬ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় বয়রাস্থ পুলিশ লাইন্সে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার প্রেক্ষিতে “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশ-এর ১২ হাজার ৫০০ টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ঘোষণা করেন জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, পুলিশ কমিশনার, খুলনা।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মহোদয় বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে যাচ্ছি। খুলনা মহানগর যেহেতু আমাদের দায়িত্বাধীন এলাকা, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি নিরাপদ শহর গড়ে তোলার পাশাপাশি পরিবেশগতভাবে একটি নিরাপদ শহরও আমাদের তৈরি করা প্রয়োজন এবং সেটা বৃক্ষরোপণের মাধ্যমেই সম্ভব।
আপনারা জানেন বৃক্ষ হচ্ছে আমাদের সবচেয়ে বড় বন্ধু। আমরা প্রকৃতি থেকে যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে থাকি, আমাদের এই প্রাণের অক্সিজেন গাছ সরবরাহ করে থাকে। পাশাপাশি কার্বন ডাই অক্সাইড নামক ক্ষতিকারক গ্যাস প্রকৃতি থেকে এটা আমাদের বৃক্ষ শুষে নেয়। কাজেই একটি গাছ শুধু একটি চারা নয়-এটি আগামী প্রজন্মের জন্য নির্মল বাতাস, সবুজ পরিবেশ এবং নিরাপদ ভবিষতের অঙ্গীকার।
কর্মসূচির আওতায় কমিশনার মহোদয় যেসকল স্থানে উপস্থিত থেকে বৃক্ষরেপাণ করেনঃ-
➤ হাজী ফয়েজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমে মাননীয় কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন হাজী ফয়েজ উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব রুমানা সুলতানা ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
➤ পিটিসি, খুলনার প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনাকালে কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন পিটিসি খুলনার কমান্ড্যান্ট জনাব এ কে এম মোশাররফ হোসেন মিয়াজী-সহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।
➤ এর পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডঃ মুহাম্মদ মাছুদ ও বিভিন্ন বিভাগের অন্যান্য প্রফেসরবৃন্দ।
➤ সরকারী ব্রজলাল কলেজ, খুলনার প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচিতে কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন সরকারী ব্রজলাল কলেজ, খুলনার অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম ও কলেজের বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
➤ দৌলতপুর থানাধীন পাবলা সবুজ সংঘ ক্লাব মাঠ প্রাঙ্গণে এ কর্মসূচিতে কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম ও ক্লাবের সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
➤ খুলনা জিলা স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জিলা স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারুকুল ইসলাম ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
➤ সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে কমিশনার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাফেজ মোঃ আব্দুল লতিফ।
সবুজ হোক প্রতিটি প্রাঙ্গণ, নির্মল হোক প্রতিটি শ্বাস-এই প্রত্যয়ে কেএমপি জনগণের পাশে, পরিবেশের পাশে।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে এ্যাডমিন এন্ড ফিন্যান্স), জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত), জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি), জনাব মোঃ রেজাউর রহমান, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ), জনাব মোহাম্মদ আহাদুজ্জামান মিয়া, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি), জনাব সুদর্শন কুমার রায়, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর), জনাব আব্দুল্লাহ-আল-মাসুম, ডেপুটি পুলিশ কমিশনার (লজিস্টিকস অ্যান্ড সাপ্লাই)-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা