অদ্য ১৫ জুলাই ২০২৬ তারিখ রাত ০০:১৫ ঘটিকার সময় খুলনা থানাধীন জাতিসংঘ পার্কের পশ্চিম দিকে রাস্তার উপর, আব্দুল জলিল শেখ এর পানের দোকানের সামনে বসে এস এ টিভি খুলনার ব্যুরোচীপ, খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহবায়ক, রকিবুল ইসলাম মতি (৪২) পিতা-মোফাজ্জল হোসেন, সাং সিদ্দিরপাশ, থানা নয়াপাড়া জেলা যশোর বর্তমান ঠিকানা ব্লক বি আবেদীন ভিলা কমার্স কলেজের বিপরীত দিকে, বাবু খান রোড, থানা খুলনা সদর দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ড খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভি খুলনার প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল, আমাদের সময় খুলনা প্রতিনিধি হুমান কবি রানা চা খাচ্ছিল, হঠাৎ অজ্ঞাত সন্ত্রাসী হেলমেট পরিহিত অবস্থায় মোটরসাইকেল গতি কমিয়ে উপরে উল্লেখিত সাংবাদিকদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে, যা লক্ষ্যভ্রষ্ট হয় এবং সন্ত্রাসীর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
সাংবাদিকের ওপর সংঘটিত গুলিবর্ষণের ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার মহোদয় প্রেসক্লাবে গমন করেন। এ সময় তিনি উপস্থিত সর্বস্তরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন, ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে আশ্বস্ত করেন।
পাশাপাশি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান। এছাড়াও পিবিআই, সিআইডি, র্যা ব, ডিবি কেএমপি ও কেএমপি’র অপরাধ শাখাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার রহস্য উদঘাটনের নির্দেশনা প্রদান করেছেন মর্মে জানান। দীর্ঘদিন যাবৎ সাংবাদিক সমাজের উপর এধরণের ন্যাক্কারজনক ঘটনা খুলনায় ঘটেনি, বিধায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনার বিষয় বিবেচনায় নিয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধে পুলিশ ও সাংবাদিক সমাজ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করে যাবে বলেও মতবিনিময় সভায় প্রত্যাশা ব্যক্ত করেন।
কমিশনার মহোদয়ের এ আকস্মিক প্রেস ক্লাবে গমন নিরাপত্তা ও তদন্তের আশ্বাসে সাংবাদিক সমাজ গভীর সন্তোষ প্রকাশ করেন, প্রেস ক্লাব খুলনার সাধারণ সম্পাদক জনাব তরিকুল ইসলাম কমিশনার মহোদয়ের প্রেস ক্লাবে গমন এবং তাদের সঙ্গে মতবিনিময় এর বিষয়ে অত্যন্ত সন্তুষ্টচিত্তে কমিশনার মহোদয়ের উপর তার গভীর আস্থা ও বিশ্বাস আছে মর্মে বক্তব্যে ব্যক্ত করেন।