• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
বটিয়াঘাটায় জমি দখলে বাধা ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পূর্ব সুন্দরবনের শেলারচরে ফিশিংবোটসহ ৬ জেলে আটক ঃ শিকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ জব্দ শরণখোলায় কেরাম খেলার নামে জুয়ার আসর জমজমাট! স্কুল, কলেজগামী ছাত্র সহ যুব সমাজ ধ্বংসের মুখে। প্রশাসনের হস্তক্ষেপ দাবী শুশীল সমাজের খুলনা মহানগরীতে ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে এক জরুরী সভা রূপসায় যুবককে গু-লি করে হ-ত্যা ফুলতলা কেন্দ্রে দাখিল পরীক্ষার ফলাফলে দৌলতপুর আলিম মাদ্রাসার গৌরবময় সাফল্য বাগেরহাটের শরণখোলায় বাসের ধাক্কায় প্রাণ হারালেন ভ্যান চালক, গুরুতর আহত -৪ প্রানের ঝুকি নিয়ে ৩০ বছরে ১০ হাজারের বেশি সাপ উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত করেন শরণখোলার শামছু!অভাব অনাটনে চলছে দিন।সরকারি স্বীকৃতি বা আর্থিক সহায়তা চান শামছু! রামপালে চুল বিক্রি করে ঘরভাড়া দেওয়া অসহায় রেহানার পাশে প্রতিমন্ত্রী, মিলল ঘর-খাদ্য-অর্থ সহায়তা

খুলনায় নেশাগ্রস্ত পিতার হাতে খুন হন স্কুল ছাত্রী নির্জানা;আদালতে মায়ের জবানবন্দি

আল আমিন সিকদার / ৫৯ ০০ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

জন্মদাতা পিতার হাতেই খুনের শিকার হয়েছেন খুলনার স্কুল ছাত্রী আরফানা হোসেন নিরজানা (১৬)। কথার অবাধ্য হওয়ায় রাগের মাথায় নেশাগ্রস্ত পিতা আলিম হোসেন আকাশ মাথার পেছনে আঘাত করায় অজ্ঞান হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর চরম অস্থিরতার মধ্যে বস্তা বন্দী করে নিরালায় ফেলে পালিয়ে যায় ঘাতক পিতা। তিনি এখনো পলাতক রয়েছেন।
শুক্রবার বিকালে মাতা আরিফা ইয়াসমিন সীমা খুলনা সিএমএম কোর্টের বিচারক ফারুক ইকবালের কাছে দেয়া ১৬৪ ধারায় দেয়া জবানবন্দিতে এ স্বীকারোক্তি দেন।

খুলনা সিএমএম আদালত ও কেএমপি’র দায়িত্বশীল সুত্রে জানা যায়, বুধবার রাতে নগরীর ইকবাল নগর স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী আরফানা হোসেন নিরজানার বস্তাবন্দী লাশ উদ্ধার হওয়ার পর তার মা-বাবা বসুপাড়ার বাড়ি ছেড়ে পালিয়ে যায়। নগরীর গোটা আইন-শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত অভিযানে আটক হয় তার মা সীমা। আটকের পর প্রথমদিকে ঘটনা ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেন তিনি। শেষ পর্যন্ত তিনি স্বীকার করেন, অল্প বয়সে পরপর ২টি বিবাহ হওয়া এবং প্রায়ই বাড়ির বাইরে থাকার কারণে মেয়ের ওপর খুব রাগ ছিল নেশাগ্রস্ত পিতা আকাশের। বুধবার সন্ধ্যার দিকে মেয়ের ওপর রাগ করে মাথার পেছনে আঘাত করেন তিনি। অজ্ঞান হয়ে পড়ে যায় মেয়ে নির্জানা। কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর তড়িঘড়ি করে লাশ বস্তা বন্দী করে নিরালায় ফেলে পালিয়ে যান তিনি। এ কাজে সহযোগিতা করেন তার মা সীমা।
আদালত সূত্রে জানা যায়, পিতার হাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের এ বর্ণনা দেয়ার পর মা সীমা ভেঙে পড়েন। তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। ঘাতক পিতা আকাশ এখনো পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী।
আগামীকাল শনিবার সকালে কেএমপির পক্ষ থেকে এ ব্যাপারে প্রেস ব্রিফিং ডাকা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা