• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
Headline
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয় বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত। খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত খুলনা লবণচড়া থানার, নতুন ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, এডিশনাল আইজিপি (এডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেসিসি’র সভা সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন বাগেরহাটের আলোচিত ” আইনজীবী হত্যা মামলার আসামি গ্রেফতার “ খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম খুলনা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন এর পরিচালক হৃদয় চৌধুরীর আমন্ত্রণে পথশিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরীর অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। লবনচোরা থানার বিশেষ অভিযানে হরিণটানা জব্বার সড়কের মাথা থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার

সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ উদ্ধার জিম্মি জেলে

Reporter Name / ৫৬ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তিন সক্রিয় সদস্য বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকিসহ আত্মসমর্পণ করেছে। এ সময় তাদের কবল থেকে এক জিম্মি জেলেকেও জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের কমান্ডার মো. মানসুরুন মাহ্‌দীন এ তথ্য জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশনায় সুন্দরবনে পরিচালিত ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর ধারাবাহিক অভিযানের ফলে বনদস্যু বাহিনীগুলো চরম চাপে রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (৮ জুলাই) বিকেল ৫টার দিকে সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিসসংলগ্ন কলামুলি খাল এলাকায় বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে।

আত্মসমর্পণের সময় তারা ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি দেশীয় পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ এবং ১টি ওয়াকিটকি জমা দেয়। একই সঙ্গে তাদের হেফাজতে থাকা এক জিম্মি জেলেকেও উদ্ধার করা হয়।

আত্মসমর্পণকারীরা হলেন— বাগেরহাটের মোংলা থানার বাসিন্দা আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তালা থানার তৈবুর রহমান (২৪) এবং খুলনার কয়রা থানার মনিরুজ্জামান মামুন (২০)। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের অপহরণ এবং মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, গত ১২ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত পরিচালিত অভিযানে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ৩১৬ রাউন্ড তাজা কার্তুজ, ১০৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৯৪ রাউন্ড এয়ারগানের গুলি, ১০ রাউন্ড গোলা ও ২টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৪২ জন বনদস্যুকে আটক এবং দস্যুদের কবল থেকে ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া এর আগে ছোট সুমন বাহিনীর সাত সদস্যও অস্ত্রসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেন।

কোস্ট গার্ড জানিয়েছে, আত্মসমর্পণকারীদের পুনর্বাসন, জব্দকৃত অস্ত্রের আইনগত কার্যক্রম এবং উদ্ধার হওয়া জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে সুন্দরবনের অবশিষ্ট সক্রিয় দস্যুদের আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় তাদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেছে বাহিনী।##

মো: হাছিব সরদার,
০১৯৭২-১১৫৫২১.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা