• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
Headline
সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ খুলনা দৌলতপুর কুলিরবাগান নামক এলাকাতে জলিল মুন্সি (৩৫), পিতাঃ- দিলু মুন্সি নামে এক ব্যক্তিকে গু/লি করে হ/ত্যা  সুখবর: ৪৫০ দিন পর পূর্ণ যৌবন ফিরে পেল রূপসা/সীমান্ত এক্সপ্রেস* ১৪ কোচের বিশাল বহর নিয়ে ছুটবে, যুক্ত হলো বহুল প্রত্যাশিত নন-এসি কেবিন তেলিগাতি পাকারমাথায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, জড়িত দুজন প্রাক্তন কুয়েট শিক্ষার্থী। ঝুঁকির মধ্যে কোরআনের পাখিরা! খালিশপুরের মাদ্রাসা ভবন ভেঙে পড়ার উপক্রম* রামপালে ডেঙ্গুর চাপ বাড়ছে জনবল সংকটে চিকিৎসাসেবা ব্যহত শতবর্ষী বৃদ্ধার স্বপ্নপূরণ: নতুন ঘর পেলেন রামপালের সখিনা বেগম বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় পার্কিংয়ের নামে অযৌক্তিক চাঁদা আদায় শুরু হলো কাঙ্ক্ষিত ‘রুকন সম্মেলন ২০২৬’!

মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

M,A Salam / ২০০ ০০ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মো: হাছিব সরদার,

মোংলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমী, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান ও সাধারণ সম্পাদক হাসান গাজী সহ প্রেস ক্লাবের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রেখে সকলকে এনটিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানান এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন।

অনুষ্ঠানে বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন। পাশাপাশি এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেন, এনটিভির প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এই কারণেই বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদের দলীয় কর্মকান্ড ও কর্মসূচি এনটিভি খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এছাড়া এনটিভি সংবাদের মাধ্যমে মোংলা বন্দর, সুন্দরবন ও বঙ্গোপসাগরের অর্থনীতিসহ এ জনপদের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে। এ জনপদের জন্য এনটিভি আরো বেশি ভূমিকা রাখবে সেই প্রত্যাশা রাখছি। আমি এনটিভির সফলতা কামনা করছি এবং এনটিভির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। # #

মো: হাছিব সরদার,
০১৯৭২-১১৫৫২১.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা