• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
Headline
আদালতে নেওয়ার পথেই ফিরিয়ে এনে আসামি ছেড়ে দিল বন বিভাগ , তদন্তের দাবি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খুলনা নগরীর শিপইয়ার্ড–রূপসা স্ট্যান্ড সড়কটি চলাচলের অনুপযোগী খুলনায় নেশাগ্রস্ত পিতার হাতে খুন হন স্কুল ছাত্রী নির্জানা;আদালতে মায়ের জবানবন্দি সুন্দরবনে বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্যের আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ উদ্ধার জিম্মি জেলে খুলনা পুরাতন জেলা কারাগার থেকে দেওয়াল টপকে পালাল বন্দি খুলনার প্রান্তিকা আবাসিক এলাকায় বস্তাবন্দী রক্তাক্ত লাশ উদ্ধার মোংলায় শরীফ মোস্তফা কামালের বিদায় সংবর্ধনা  খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ট্রাক-দুই ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৮ খুলনায় ট্রাক ও ইজিবাইক সংঘর্ষে দুই জন নিহত সুন্দরবনের অবৈধভাবে বিষ দিয়ে মাছ শিকার বন্ধ করা হবে: বন প্রতিমন্ত্রী

খুলনায় ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা।

M.A Salam / ১১৮ ০০ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

খুলনার রূপসা উপজেলার ওয়াপদা ভেড়িবাঁধ সড়কে ইতি নামে দশম শ্রেণির এক ছাত্রীকে গুলি করেছে হেলমেট পরা দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ইতি ওয়াপদা ভেড়িবাঁধ সড়ক এলাকায় অবস্থানকালে মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া কী কারণে এ হামলা চালানো হয়েছে এবং হামলাকারীদের পরিচয়ও এখনও নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ এবং ঘটনার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা