• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline
দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১ পাইকগাছা উপজেলার জন্য বরাদ্দপ্রাপ্ত সকল প্রকল্পের চিঠি হস্তান্তর পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনে খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বটিয়াঘাটায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত। রামপালে চিপস খেয়ে ১২ শিক্ষার্থীর অসুস্থের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমান আদালত পরিচালনা বটিয়াঘাটা উপজেলায় দিনব্যাপী আইসিসিএপি প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত। রফিক গাজী হত্যা মামলায় সন্দেহভাজন দুইজন গ্রেপ্তার নগরবাসীর মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারকল্পে সুধী সমাবেশ অনুষ্ঠিত: কেএমপি লবণচরায় মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, গ্রেপ্তার ১

রাজ / ৫ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দেবহাটায় র‍্যাবের অভিযানে ১,০৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মাঝ সখিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি দল।
এ সময় ১ হাজার ৩৫ বোতল ফেন্সিডিলসহ মো. কবির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি দেবহাটা উপজেলার মাঝ সখিপুর এলাকার নওসের আলী সরদারের ছেলে।
র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা ফেন্সিডিল উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাকে দেবহাটা থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা