• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
Headline
বাগেরহাটে ইউনিয়ন পরিষদের বাজেট পর্যালোচনা সভা অনুষ্ঠিত সুন্দরবনে ৮ জেলে আটক, নৌকাসহ ৬০ কেজি কাঁকড়া জব্দ খুলনায় ৫০ গজের মধ্যে দুইজনকে গুলি, নিহত ২; কুপিয়ে আহত ৩ খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

লবণচরায় মদ ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

রাজ / ৮১ ০০ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

খুলনা মহানগরীর লবণচরা থানার পুলিশ বিশেষ অভিযানে ১১ বোতল মদ ও ৪০টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
সোমবার (২৯ জুন) বিকেল পৌনে চারটার দিকে লবণচরা থানাধীন বুখারিয়া পাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ফিরোজের চায়ের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে খুলনা মহানগর পুলিশ (কেএমপি)।
গ্রেপ্তার ব্যক্তি হলেন হাফিজুর রহমান মিরাজ (৫৫)। তাঁর বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেট এলাকায়।
কেএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লবণচরা থানার এসআই (নিরস্ত্র) মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে হাফিজুর রহমান মিরাজের কাছ থেকে ১১ বোতল মদ ও ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
এ ছাড়া লবণচরা থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, তাঁর বিরুদ্ধে এর আগে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে এবং খুলনার খালিশপুর থানায় হত্যাচেষ্টা, চুরি ও মারধরের অভিযোগে দুটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা