• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোনো বিকল্প নেই নাজমুল হুদা চৌধুরী সাগরের রোগমুক্তি কামনায় খুলনায় দোয়া অনুষ্ঠিত নতুন কুড়িঁ স্পোর্টস (সিজন-২) উপলক্ষ্যে মতবিনিময় সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় নারীকে গুলি করে হত্যা বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার

অবৈধভাবে ভারত গিয়ে নাগরিকত্ব পাওয়ার লোভে বাংলাদেশে হিন্দু নি*র্যাতনের মিথ্যা গল্প ফাঁদতে গিয়ে ত্রিপুরা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন চট্টগ্রামের শান্তনু দেবনাথ ও তাঁর স্ত্রী

M,A Salam / ২৭৮ ০০ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

সংশ্লিষ্ট মহল মনে করছেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ভুয়া অজুহাত তুলে ভারতে আশ্রয় নেওয়ার যে প্রবণতা তৈরি করার চেষ্টা চলছে, এই ঘটনা তারই একটি জ্বলন্ত প্রমাণ

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার শান্তনু দেবনাথ স্বীকার করেন যে, তাঁরা গোমতী জেলার শিলাছড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। তবে ভারতীয় পুলিশ ও আদালতের সহানুভূতি পেতে এবং ভারতে স্থায়ীভাবে থেকে যাওয়ার চক্রান্ত হিসেবে তিনি এক চতুর অজুহাত দাঁড় করানোর চেষ্টা করেন। শান্তনু দাবি করেন, বাংলাদেশে নাকি তাঁরা ‘চরম প্রতিকূল পরিস্থিতির’ মুখোমুখি হচ্ছিলেন এবং সেই ‘হুমকি’ থেকে বাঁচতেই তাঁরা ভারতে এসে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন।

অনুপ্রবেশের নেপথ্য কারণ হিসেবে ‘হুমকির’ বানোয়াট গল্প শোনালেও জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শান্তনু প্রকাশ করে ফেলেন যে, এটি ছিল তাঁর দীর্ঘদিনের সুপরিকল্পিত পরিকল্পনা। তিনি জানান, অতীতে কলেজের একটি ট্যুরের সময় তিনি খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত এলাকা ঘুরে গিয়েছিলেন। তখনই তিনি ওই দুর্গম এলাকা দিয়ে অবৈধভাবে সীমান্ত পার হওয়ার রুটের সন্ধান পান। সেই পুরোনো অভিজ্ঞতা ও ছককে কাজে লাগিয়েই সুযোগ বুঝে তিনি সস্ত্রীক সীমান্ত পাড়ি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা