সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকীতে খুলনা প্রেসক্লাবে শ্রদ্ধা ও স্মরণসভা
রাজ
/ ২৩৬
০০ Time View
Update :
শনিবার, ২৭ জুন, ২০২৬
Share
oplus_0
একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক হুমায়ুন কবীর বালুর হত্যাবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবে শ্রদ্ধাঞ্জলি, পুষ্পমাল্য অর্পণ ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সকালে খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণে সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা হুমায়ুন কবীর বালুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তাঁর কর্মজীবন, সাহসী সাংবাদিকতা ও গণমাধ্যমে অবদানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, হুমায়ুন কবীর বালু ছিলেন সত্যনিষ্ঠ ও আপসহীন সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি অন্যায়, দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে নির্ভীকভাবে লিখেছেন। তাঁর আদর্শ ও পেশাদারিত্ব নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্মরণসভায় বক্তারা সাংবাদিক হুমায়ুন কবীর বালু হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবিও জানান।
অনুষ্ঠানে খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা, প্রবীণ ও নবীন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত