• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন বাগেরহাটের আলোচিত ” আইনজীবী হত্যা মামলার আসামি গ্রেফতার “ খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম খুলনা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন এর পরিচালক হৃদয় চৌধুরীর আমন্ত্রণে পথশিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরীর অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। লবনচোরা থানার বিশেষ অভিযানে হরিণটানা জব্বার সড়কের মাথা থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ডিআইজি খুলনা রেঞ্জ; খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আগমন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম ৩৫০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার বটিয়াঘাটায় সুর খালি ইউনিয়নে ঘুমন্ত যুবককে বস্তাবন্দি করার অভিযোগ, আতঙ্কে পরিবার। টাইগার গ্রুপের সক্রিয় অস্ত্রধারী সন্ত্রাসী রবিউলকে বিদেশি রিভলবারসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬

কোস্ট গার্ড ও দুলাভাই বাহিনীর মধ্যে সংঘর্ষ নিহত ১ আহত ২

M,A Salam / ৭৬ ০০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

খুলনা বিভাগীয় প্রধান
সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে।
এতে মহেশ্বরীপুররের ইজহার সরদার ছেলে সাকাত সরদার নিহত হয়। গোলাগুলির পর দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল দশটার দিকে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কোস্টগার্ড। চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে গেছে কোস্টগার্ডের সদস্যরা।
কয়রা মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর জেলে রবিউল ইসলাম এর হাতসহ শরীরে গুলির ক্ষত রয়েছে।

মহেশ্বরীপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, মানিক গাজীর জেলে রবিউল ইসলামই বনদস্যু দুলা ভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ‘ইলিয়াস বাহিনী’। তিনি মারা যাওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল নতুন দল গড়ে তুললে স্থানীয় লোকজন এর নাম দেন ‘দুলাভাই বাহিনী’।

কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বনের মধ্যে গোলাগুলি ও এক দস্যু নিহতের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্টগার্ড বিষয়টি দেখছে। তবে এ বিষয়ে কোস্ট গার্ড পরে ব্রিফিং করে সাংবাদিকদের জানাবেন বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা