• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Headline
ভারতের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৬ বাংলাদেশি দগ্ধ হয়েছেন। দেশ পরিবর্তনে সাংবাদিকদের কলমও ভূমিকা রাখবে,বাগেরহাটে সেতু মন্ত্রী বাগেরহাটের কচুয়ায় কালভার্ট নির্মাণের চার মাসেও হয়নি সংযোগ সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের মানুষ খুলনা জাতিসংঘ পার্কের সামনে নিত্যদিনের যানজট সীমাহীন ভোগান্তি জনগণের মাননীয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বাবু নিতাই রায় চৌধুরী, এমপি-এর খুলনায় আগমন ডেঙ্গু প্রতিরোধে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন কেএমপি, খুলনার সোনাডাঙায় অভিযান চালিয়ে ৩৪০ বোতল ফেন্সিডিল সদৃশ Wincerex ও Eskuf এবং ১.৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, স্পেশাল কোম্পানি সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে জীবিত উদ্ধার খুলনার রূপসায় ইট ভাটায় চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ বসতঘর, রান্নাঘর, মসজিদ ও আশ্রয়ণ প্রকল্পের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় কাদাপানির মধ্যে দিন কাটাতে হচ্ছে বাসিন্দাদের। জোয়ারের সময় অনেক পরিবার ঘরে তালা দিয়ে নিরাপদ আশ্রয়ের জন্য অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছে।

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সংখ্যালঘু পরিবারের নারী-পুরুষসহ আহত ৭

M,A Salam / ১০২ ০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় সংখ্যালঘু পরিবারের নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দত্তেরমেঠ এলাকায় এ ঘটনা ঘটে।

থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দত্তেরমেঠ এলাকার বাসিন্দা সন্দীপ মন্ডলের (৬৫) সাথে জমিজমা নিয়ে দুই মাস ধরে বিরোধ চলে আসছিল প্রতিবেশী লুৎফর ফকিরের (৫৫) মধ্যে। বিরোধ মিমাংসায় মঙ্গলবার সকালে উভয়রে জমি মাপজোপ শুরু হয়। এ সময় জমি মাপার লোকজনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। জমি মাপার এক পর্যায়ে লুৎফর ফকির তার লোকজন লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে সন্দীপের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। এতে সন্দীপসহ তার পরিবারে সদস্য গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪), কল্পনা মন্ডল (৫৫) গুরুতর আহত হয়। পরে তাদেরকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিকেলে এ ঘটনায় হামলাকারী লুৎফর ফকির (৫৫), রজবআলী (৭০) ও ফাহাদের (২৮) বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুর রহমান বলেন, দত্তেরমেঠে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে হামলার ঘটনার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে। # #

মো: হাছিব সরদার,
০১৯৭২-১১৫৫২১


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা