• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ দস্যুর আত্মসমর্পণ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার খুলনা জেলা ক্রীড়া সংস্থার সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি নেতা খায়রুল ইসলাম খান জনিকে সংবর্ধনা। ডেঙ্গু প্রতিরোধে খুলনা জেলা কারাগার-২-এ সচেতনতামূলক কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান লোডশেডিংয়ে জেনারেটরের শব্দ, ফ্যাক্টরি চালু রাখতে নানা হয়রানি: শব্দদূষণ, নাকি নেপথ্যে অন্য কারণ কপিলমুনি কলেজে ৮ অক্টোবর একাদশ শ্রেণির নবীনবরণ চুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনা দিঘলিয়া উপজেলা নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা। এমপি বকুলের সান্নিধ্যে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছে সাগর মায়ের অস্ত্রোপচার নিয়ে দুশ্চিন্তা, দোয়া কামনা খুলনায় বিদেশি পিস্তল, গুলি ও ককটেল সদৃশ্য বস্তুসহ তিনজন আটক নৌবাহিনী পরিচালিত শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’

খুলনার অস্ত্রসহ পাঁচ চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতার

আল আমিন সিকদার / ২৩৪ ০০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

খুলনা মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজন ‘চিহ্নিত সন্ত্রাসীকে’ গ্রেপ্তারের দাবি করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
আজ সোমবার কেএমপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, মহানগরীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ১ জুন থেকে চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্রধারী অপরাধী ও মাদক কারবারিদের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করা হয়। এর অংশ হিসেবে গোপন তথ্য, গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা কয়েকজনের অবস্থান শনাক্ত করা হয়।
ডিবির একাধিক দল শনিবার রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মো. আবরার ফয়সাল ওরফে বাদিন (২৪), মো. আল-আমিন (২৯), মো. তুষার শিকদার (৩৮), মো. আসিফ (২৫) এবং মো. সাজ্জাদ হোসেন সাব্বিরকে (১৮) গ্রেপ্তার করে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা খুলনার ‘বি কোম্পানি’সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে দাবি পুলিশের।
ডিবির ভাষ্য, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার এবং ৭ দশমিক ৬৫ বোরের দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে মহানগরীতে সক্রিয় অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠী, তাদের সহযোগী এবং অস্ত্রের উৎস সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই করে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।
কেএমপি জানিয়েছে, মহানগরীতে অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি ও অন্যান্য অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা