• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
Headline
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয় বটিয়াঘাটা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠিত। খুলনায় ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি ও হালনাগাদ ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত খুলনা লবণচড়া থানার, নতুন ভবন এর শুভ উদ্বোধন করেন জনাব এ কে এম আওলাদ হোসেন, এডিশনাল আইজিপি (এডমিন), পুলিশ হেডকোয়ার্টার্স, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপন উপলক্ষ্যে কেসিসি’র সভা সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্সের রূপান্তরের প্রশিক্ষণ কার্যকক্রম পরিদর্শন বাগেরহাটের আলোচিত ” আইনজীবী হত্যা মামলার আসামি গ্রেফতার “ খুলনায় দিনদুপুরে গুলি ও কুপিয়ে যুবক জখম খুলনা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন এর পরিচালক হৃদয় চৌধুরীর আমন্ত্রণে পথশিশুদের মাঝে খাবার ও কেক বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরীর অন্তর্গত নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। লবনচোরা থানার বিশেষ অভিযানে হরিণটানা জব্বার সড়কের মাথা থেকে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আমির হামজা হত্যা মামলার আসামি ফয়সাল বাদশা গ্রেপ্তার

আল আমিন শিকদার / ১০৭ ০০ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

খুলনায় অভিযান চালিয়ে বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত আমির হামজা হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। তাঁর নাম ফয়সাল বাদশা (৩৩)। তিনি খুলনা নগরের দক্ষিণ টুটপাড়া এলাকার বাসিন্দা।
র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনার লবণচরা থানার মতিয়াখালী পঞ্চম গলি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফয়সাল বাদশাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার ও র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ পূর্ব শত্রুতার জেরে কয়েকজন সহযোগীকে নিয়ে মোটরসাইকেলে করে আমির হামজার বাড়িতে যান আসামিরা। সেখানে তাঁকে গুলি করে আহত করা হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের মা মেহেরুন্নেসা চিতলমারী থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ফয়সাল বাদশাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা