• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে জমি বিরোধে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ, ভাঙচুর ও টাকা লুটের দাবি সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি বাড়ির বারান্দার রেলিংয়ে এই ৩টি ভুল আপনার শিশুর জন্য বিপদ ডেকে আনতে পারে! সুন্দরবনে ২৫০ টন ইন্দোনেশিয়ার চোরাই কয়লা বোঝাই বাল্কহেড কার্গো জাহাজসহ আটক-৯ সুন্দরবন ছেড়ে লোকালয়ে বাঘ,পায়ের ছাপ দেখে গ্রামবাসী আতংতিক!এলাকায় মাইকিং তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বাগেরহাটে দল থেকে বিএনপি নেতাকে বহিষ্কার সুন্দরবনের জীববৈচিত্র্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং উপকূলীয় এলাকায় জলবায়ুর প্রভাবে ১০ লক্ষ্যাধীক বনজীবীদের জীবন জীবিকা সংকটে বাগেরহাটে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন পাইকগাছার কুমারেশ বাওয়ালী টেকনিক্যাল এন্ড ভোকেশনাল ইনস্টিটিউটের সভাপতির বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়ম সেচ্ছচারিতার অভিযোগ খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে ধারালো চাপাতি দিয়ে গুরুতর জখমের মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে স্পিকার মিরাজ এবং তার সহযোগী ইব্রাহীমকে গ্রেফতার করেছে এসআরবি-৬, স্পেশাল কোম্পানি।

সংখ্যালঘু নয় ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির কয়রা প্রতিষ্ঠায় কাজ করছি

M.A Salam ( Babu) / ৪৭ ০০ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জিএম রাসেল ইসলাম

 

 

দুর্গাপূজা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এর সঙ্গে গভীরভাবে জড়িয়ে রয়েছে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প ও অসাম্প্রদায়িক চেতনা। এই উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে মন্তব্য করেছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এস এম মনিরুল হাসান বাপ্পী।

২০ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৪টা থেকে কয়রা উপজেলার বিভিন্ন পূজা মন্দিরে ভক্তবৃন্দ ও দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে করেন।

পূজা মন্দিরে মন্দিরে তিনি আরও বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা অঞ্চল ভিত্তিক দায়িত্ব নিরবচ্ছিন্ন ভাবে দায়িত্ব পালন করবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সম্মিলিত সহযোগিতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে সম্প্রীতির ঐতিহ্য আরও সুদৃঢ় প্রসারিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান ইতিমধ্যেই জনসাধারণের প্রতি সম্প্রতির বন্ধন দৃঢ় করার আহবান জানিয়েছেন। আমরা ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠা করতে আন্তরিকতার সাথে কাজ করবো। সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের মানুষকে নিজেদের ‘সংখ্যালঘু’ হিসেবে না ভেবে দেশের সম অধিকারভোগী বাংলাদেশী ভাবুন। আপনি আপনার মতো মন্দিরে ধর্ম পালন করবেন, এখানে কেহ কোন প্রতিবন্ধকতা তৈরি করবে না।

তিনি আরও বলেন, কয়রা উপজেলায় প্রায় ২০১টি (দুইশত একটি) ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে ইতিমধ্যে উন্নয়ন বরাদ্দ দিয়েছি। তেমনি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ সহ নতুন ভবন, সংস্কার ও ভবন বর্ধিতকরনের বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। হাসপাতাল, সুপেয় পানি ও পানির ট্যাংকির ব্যবস্থা, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য প্রধানমন্ত্রীর কাছ বিশেষ বরাদ্দ নিয়ে এসেছি। এই সকল বরাদ্দ ও উন্নয়ন কয়রা উপজেলাতে দৃশ্যমান। নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কথার ফুলঝুরি দিয়ে ধোকাবাজি করবো না, তার প্রমাণ আপনারা ইতিমধ্যেই পেয়েছেন। কিন্তু একটি দল সরকারের বরাদ্দকৃত অর্থ নিজের ভাই-বোন, পিএস সংগঠনের নেতাকর্মীদের মাঝে দিয়ে প্রমাণ করেছে জামাতের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। তারা সরকারকে সহযোগিতা না করে ঠুনকো অজুহাতে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ধাবিত করতে দিন-রাত নানান ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। অথচ জামায়াতের কর্মী থেকে শুরু করে এমপি সহ শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ অবৈধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। সাতক্ষীরার নজরুল ইসলাম কে সংসদ সদস্য পদ থেকে অব্যহতি না দিয়ে জনসাধারণের সাথে প্রতারণা করেছে জামায়াত। মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাবেন জামায়াতের অপকর্ম। তারা খেলাধুলার মাঠ কে দখল করে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এটাই জামায়াতের আসল চরিত্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথি খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নূরুল আমিন বাবুল, জেলা বিএনপির সদস্য এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু, আবু সাঈদ বিশ্বাস, জেলা জাসাস আহবায়ক শহিদুল ইসলাম সহিদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জি এম মাওলা বক্স, শরিফুল আলম, এড. আব্দুর রশিদ, আব্দুস সামাদ, প্রফেসর আবুল কালাম, জিএম রফিকুল, হাবিবুর রহমান, নাজমুল হুদা, সাবেক ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, শেখ সিরাজুল ইসলাম, সালাউদ্দিন লিটন, সাইফুজ্জামান, আইয়ুব আলী, রওশন মোল্লা, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোল্লা আইয়ুব হোসেন, জিএম রাসেল ইসলাম, ইয়ারুল ইসলাম রিপন, মল্লিক আজাদ, জাহিদুর রহমান শোভন, মাসুম বিল্লাহ, শেখ মাহমুদ পারভেজ, গোলাম রসুল, নূরুল ইসলাম খোকা, দিলরুবা মিজান, পীর আলী, মোহতাসিম বিল্লাহ, নজরুল ইসলাম, জামাল জাফরিন, ডিএম হেলালউদ্দিন, আবুল কালাম আজাদ কাজল, মহরম হোসেন, আরিফ বিল্লাহ সবুজ, মামুন হাসান, এহসানুল ইছান, জুবায়ের হোসেন, প্রমুখ।

 

ক্যাপশন : কয়রার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও উপস্থিত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা