• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের খুলনা জেলা কমিটি গঠিত। সভাপতি রায়হান তামিম, সম্পাদক শেখ তানভীর। ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক রামপাল মৈত্র বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চারদিন বন্ধ, দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ের মধ্যে ও ত্রুতি সারতে এখনো আসেনি দুই ভারতীয় প্রকৌশলী বাগেরহাটে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্লাবন রায়ের আত্মপ্রকাশ

সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ!

M.A Salam ( Babu) / ৩৬ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির অভয়ারণ্যের মাছ ধরায় নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে বৃহস্পতিবার সকালে মাছ ধরার সময় বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক হয়েছে। এ সময় জব্দ করা হয়েছে আড়াই মণ মাছ ও জাল সহ দুটি নৌকা।

পূর্ব সুন্দরবনের জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মিল্টন রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) নির্দেশে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে শরণখোলা রেঞ্জের শেলারচর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে বনরক্ষীরা শেলারচরের মাছ ধরা নিষিদ্ধ আদানি গুরগুরিয়া খালে অভিযান চালায়। এ সময় মাছ ধরারত জেলেদের দেখতে পেয়ে বনরক্ষীরা এগিয়ে গিয়ে ৫ জেলেকে আটক করেন।

এ সময় বনরক্ষীরা আড়াই মণ মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ করেন। আটক জেলেরা হচ্ছে, খুলনা জেলার পাইকগাছা উপজেলার বেকটমারী গ্রামের আঃ সালাম (৩৫). কদমআলী (৪০), জহুরুল হক সরদার (৪৫),আবু বক্কর (৫০) ও সোহরাব হোসেন গাজী (৫৮)।

সুন্দরবন পূর্ব বন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, শেলারচরের আদানি গুরগুরিয়া খালে আটক জেলেরা আইন অমান্য করে অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে ধৃত জেলেদের বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা