• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
Headline
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের খুলনা জেলা কমিটি গঠিত। সভাপতি রায়হান তামিম, সম্পাদক শেখ তানভীর। ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক রামপাল মৈত্র বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চারদিন বন্ধ, দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ের মধ্যে ও ত্রুতি সারতে এখনো আসেনি দুই ভারতীয় প্রকৌশলী বাগেরহাটে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্লাবন রায়ের আত্মপ্রকাশ

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের খুলনা জেলা কমিটি গঠিত। সভাপতি রায়হান তামিম, সম্পাদক শেখ তানভীর।

M.A Salam ( Babu) / ৬৫ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

রবিউল ইসলাম,খুলনা প্রতিনিধি,

১৭ সেপ্টেম্বর,খুলনা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত (নিবন্ধন নম্বর: এমএস-৪৩৪১০) এবং জাতিসংঘভুক্ত বিশ্ব মানবাধিকার ও উন্নয়ন সংস্থার সাথে জোটভুক্ত নিবন্ধিত মানবাধিকার সংস্থা “ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশন” (WHRO)-এর খুলনা জেলা শাখা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটিতে রায়হান তামিমকে সভাপতি এবং শেখ তানভীর রায়হানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

কমিটি ঘোষণার পর এক যৌথ বার্তায় কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন খুলনা জেলা কমিটির নেতৃবৃন্দ। সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মহিউদ্দিন আমিন এবং মহাসচিব মোঃ আনিছুর রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানিয়ে জেলা কমিটির পক্ষ থেকে বলা হয়, “আমাদের ওপর আস্থা রেখে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করার জন্য আমরা অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ।”
নবাগত কমিটির দায়িত্বশীলরা জানান, খুলনা অঞ্চলে মানবাধিকার রক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে তারা সর্বদা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যেতে অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা