• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Headline
বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, ছেলেসহ আহত-২ ফরিদপুরে , সাপের কামড়ে ওঝার মৃত্যু! ফ্রান্সের রাষ্ট্রদূত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সুন্দরবনে নিষিদ্ধ খালে বনরক্ষীদের হাতে ৫ জেলে আটক! মাছ ও জালসহ দুটি নৌকা জব্দ! ওয়ার্ল্ড হিউম্যান রাইটস্ অর্গানাইজেশনের খুলনা জেলা কমিটি গঠিত। সভাপতি রায়হান তামিম, সম্পাদক শেখ তানভীর। ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক রামপাল মৈত্র বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট চারদিন বন্ধ, দেশব্যাপী তীব্র লোডশেডিংয়ের মধ্যে ও ত্রুতি সারতে এখনো আসেনি দুই ভারতীয় প্রকৌশলী বাগেরহাটে আইনমন্ত্রীর বক্তব্য নিয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎দেশের বিদ্যুৎ চাহিদার ৮/১১ শতাংশ পূরণ করছে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কৈলাশগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্লাবন রায়ের আত্মপ্রকাশ

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিক

M.A Salam ( Babu) / ৩১ ০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বেনাপোল প্রতিনিধি : ওসমান গনি

ভারতে পাচার হওয়া শিশুসহ ১৮ বাংলাদেশী বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা নারী-শিশুদের মধ্যে ৯টি শিশু ও ৯জন নারী রয়েছে। তারা দেশের ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট, গোপালগঞ্জ, খুলনা, যশোর, বরিশাল, নরসিংদী, সাতক্ষীরা, গাইবান্ধা ও নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, দালালচক্রের খপ্পরে পড়ে ১৮ নারী-শিশু বিভিন্ন সময় অবৈধভাবে সীমান্ত পথ দিয়ে ভারতে যায়। সেখানে তারা বিভিন্ন বাসাবাড়িতে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরে পুলিশ তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

এরপর সাজাভোগ শেষে বেসরকারি একটি মানবাধিকার সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখেন। ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ তারা দেশে ফিরেছেন। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও এবং মানবাধিকার সংস্থা তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।

রাইটস যশোর তথ‍্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুজ্জামান বলেন, ফেরত আসাদের তাদের নিজস্ব শেল্টার হোমে রাখার পর তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা