রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার
বাংলাদেশের একটা অলিখিত নিয়ম আছে – যে যায় লঙ্কায়, সে হয় রাবণ। আমরা মূলত সুযোগের অভাবে ভালো থাকি। এই কারণেই দেশের কোনো উন্নতি হচ্ছে না। এর সবচেয়ে বড় উদাহরণ এখন বাজারের ইলিশ।
আসল দাম কত?*
আপনি যে ছবিতে রক্তমাখা কাটা ইলিশ দেখছেন, এটি গুজরাটের ইলিশ। সীমান্ত পার হওয়ার সময় বেনাপোল কাস্টমসের খাতায় এর দাম লেখা আছে মাত্র ১৯৬ টাকা ৪২ পয়সা কেজি। এটা কোনো অনুমান নয়, সরকারি কাগজের হিসাব।
বেনাপোল কাস্টমস বলছে –
জুলাই মাসে ২৯,৪৪০ কেজি এসেছে ৩৫ লাখ টাকায়, কেজি ১২০ টাকা।
আগস্টে ৩,২৩,৩৪৬ কেজি এসেছে ৬ কোটি ৫৭ লাখ টাকায়, কেজি ২০৩ টাকা।
দুই মাসে মোট ৩৫২ টন। আর ভারতীয় ব্যবসায়ী ও আনন্দবাজার/হিন্দুস্তান টাইমস বলছে এই সংখ্যা প্রায় ৫০০ টন।
এই মাছ আসলে কী?
এই মাছকে গুজরাটে বলা হয় পালভা (পুরুষ) ও মোদেন (স্ত্রী)। তেলেগু ভাষায় পোলাসা, পাকিস্তানে পাল্লু মাছি। ধরা হয় গুজরাটের ভারুচ, নর্মদা নদীর মোহনা ও খাম্বাত উপসাগরে। গত ২-৩ মাস ধরে বাংলাদেশের ব্যবসায়ীরা হাওড়া ও গ