• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
নতুন বাজারে যুবককে কুপিয়ে জখম, দুর্বৃত্তদের হামলা সুন্দরবনে ‘স্মার্ট টিমের’ অভিযান, নৌকা-ট্রলার ছেড়ে দেওয়ার বিনিময়ে অর্থ আদায়ের অভিযোগ বাগেরহাটে শাপলা তুলতে পানিতে ডুবে দুই চাচাতো বোনের মৃত্যু বাগেরহাটে নৌকায় শতবর্ষী সবজির হাট, মৌসুমে বেচাকেনা ৪ কোটি টাকা বাগেরহাটে জনকল্যাণমূলক কার্যক্রম পরিদর্শন করলেন ধর্ম সচিব পাইকগাছায় নিষিদ্ধ আ’লীগের গোপন বৈঠকের অভিযোগ নেতৃত্বে ফসিয়ার রহমান কলেজের ভাইস প্রিন্সিপাল উৎপল বাইন মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে সাইকেল উপহার বিতরণ ,আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল এমপি নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। দিঘলিয়ায় মাদরাসায় চুরি করতে গিয়ে ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, প্রশ্নের মুখে দারিদ্র্যের নির্মম বাস্তবতা সাপের কামড়, দ্রুত হাসপাতালে নেওয়ার চিকিৎসকদের পরামর্শ

নেতৃত্বের আড়ালে প্রতারণা! খুলনার শ্রমিক অধিকার পরিষদ নেতাদের বিরুদ্ধে বিদেশে লোক পাঠানোর নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

M.A Salam ( Babu) / ১৯ ০০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার খুলনা ভিশন।

​বিদেশের স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে খুলনার শ্রমিক অধিকার পরিষদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে। কোরবানি ঈদের আগে-পরে খুলনা মহানগর শ্রমিক অধিকার পরিষদের সভাপতি রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক রবীন একটি এজেন্সির প্রলোভন দেখিয়ে সৌদি আরবে ড্রাইভার পদে লোক পাঠানোর কথা বলে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিশেষ করে গণঅধিকার পরিষদের মহানগর সহ-সভাপতি ফয়সাল ভাইয়ের নাম ভাঙিয়ে এবং নিজেদের দলীয় প্রভাব খাটিয়ে এই প্রতারণার জাল বিস্তার করা হয়।

​অভিযোগ রয়েছে, ছাত্র অধিকার পরিষদের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি বিন আমিন মোল্লার শ্বশুরবাড়ির এক আত্মীয় (চাচা শ্বশুর) এই ফাঁদে পা দেন। দলীয় নেতার নাম ও বিশ্বাসের সুযোগ নিয়ে তার কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও না দেওয়া হয়েছে কোনো ভিসা, না মিলছে কোনো কাজের সুযোগ।

​ভুক্তভোগীদের অভিযোগ, গত মাসের ২৪ তারিখে শেষবারের মতো যোগাযোগ করা হলে অভিযুক্তরা টাকা বা লোক পাঠানোর বিষয়টি এড়িয়ে যান এবং বর্তমানে ফোন পর্যন্ত রিসিভ করা বন্ধ করে দিয়েছেন। দলীয় পরিচয় ব্যবহার করে এমন অনৈতিক কর্মকাণ্ডের কারণে এখন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের এ ধরনের প্রতারণামূলক আচরণের কারণে সংগঠনের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

​দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া এবং অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি উঠেছে। অভিযোগ করেন, কবিতা খাতুন, কেন্দ্রীয় কমিটির নেত্রী, শ্রমিক অধিকার পরিষদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা